News Flash

  • Home
  • বিদেশ
  • দুর্নীতির মামলায় মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড
Image

দুর্নীতির মামলায় মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

কুয়ালালামপুর, ১ সেপ্টেম্বর (হি.স.) : দুর্নীতির তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মালয়েশিয়ান হাইকোর্টের পক্ষ থেকে এই রায় দেওয়া হয়।

হাইকোর্ট জানিয়েছে, ২০১৬ সালে ১৯ কোটি ৪০ লাখ রিঙ্গিত ঘুষ নেয়ার বিনিময়ে বিদ্যুৎ কোম্পানি জাপাক হোল্ডিংসকে ১২৫ কোটি রিঙ্গিতের সৌর বিদ্যুতের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে তার (নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুর) বিরুদ্ধে। ফার্স্ট লেডি থাকা অবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার ও বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে কখন থেকে ১০ বছরের সাজা শুরু হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি আদালত।

রায়ের পর সাংবাদিকদের রোসমাহ মনসুর অশ্রুসিক্ত হয়ে বলেন, আজকে যা ঘটেছে তাতে আমি খুবই দুঃখিত। কেউ আমাকে অর্থ নিতে দেখেনি, কেউ আমাকে তা গুনতে দেখেনি। এরইমধ্যে রোসমাহর বিরুদ্ধে মানিলন্ডারিং ও কর ফাঁকির ১৭টি অভিযোগ রয়েছে।

এর আগে গত ২৩ আগস্ট দুর্নীতির দায়ে কারাগারে পাঠানো হয় মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে। এরইমধ্যে ১২ বছর সাজা ভোগ করা শুরু করেছেন ৬৯ বছরের এ রাজনীতিক। নাজিব রাজাক হলেন মালয়েশিয়ার শীর্ষ কোনও নেতা, দুর্নীতির দায়ে যাকে জেল খাটতে হচ্ছে। ২০২০ সালের জুলাইয়ে দোষী সাব্যস্ত হলেও, সে সময় আপিলের পর জামিনে ছাড়া পেয়েছিলেন নাজিব।-

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top