নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ কমরেড শহীদ তপন চক্রবর্তীর শহীদান দিবস উপলক্ষে ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে বুধবার সকালে সিপিএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির কার্যালয়ে শহীদান দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত করে৷ এদিনের রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন সংগঠনের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক রঞ্জু দাস সহ সিপিএম এর গণ সংগঠনগুলির নেতৃত্বরা৷ কমরেড শহীদ তপন চক্রবর্তীর ২৩ তম শহীদান দিবসে রক্তদান শিবিরের মধ্য দিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানালো সিপিএম দলীয় নেতা কর্মীরা৷ এদিন এ প্রসঙ্গে সংগঠনের বিভাগীয় কমিটির সম্পাদক রঞ্জু দাস বলেন, ৩১ আগস্ট দুষৃকতিকারীরা তপন চক্রবর্তীকে নৃশংসভাবে খুন করেছিল৷ এরপর থেকে ডিওয়াইএফআই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে৷ সেই দিক দিয়ে বিচার বিবেচনা করে সংগঠনের কর্মীরা বুধবার দলীয় কার্যালয়ের সামনে শহীদ তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানায়৷ অন্যদিকে বুধবারে এই রক্তদান শিবিরে প্রায় ২০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করে বলে জানান সংগঠনের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক রঞ্জু দাস৷

ডিওয়াইএফআই এর উদ্যোগে তেলিয়ামুড়ায় রক্তদান শিবির
Tags:
Releated Posts
বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট, চরম ভোগান্তিতে রোগী ও পরিজনরা
বাইখোড়া, ৪ জুলাই: শান্তিরবাজার মহকুমার বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টানা প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় চরম…
ধলাইয়ের প্রগতিশীল কৃষকের সাফল্য, আম চাষে বছরে ১২-১৩ লক্ষ টাকার আয়ের সম্ভাবনা
আগরতলা, ৪ জুলাই: বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চমূল্যের আম চাষ করে স্বল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন ত্রিপুরার ধলাই…
জাতীয় সড়কে মুখোমুখি দুই যাত্রীবাহী অটোর সংঘর্ষ, শিশু-সহ আহত অন্তত ৬
আগরতলা, ৪ জুলাই: দুটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ অন্তত ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। ওই ঘটনায়…
আইএএস অফিসার অভিষেক চন্দ্রের বিরুদ্ধে ১৪.৫৫ কোটি টাকার প্রতারণার অভিযোগে এফআইআর
আগরতলা, ৪ জুলাই : ত্রিপুরা সরকারের জ্যেষ্ঠ আইএএস কর্মকর্তা অভিষেক চন্দ্র-এর বিরুদ্ধে প্রায় ১৪ কোটি ৫৫ লাখ টাকার…


















