News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিওয়াইএফআই এর উদ্যোগে তেলিয়ামুড়ায় রক্তদান শিবির
Image

ডিওয়াইএফআই এর উদ্যোগে তেলিয়ামুড়ায় রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷  কমরেড শহীদ তপন চক্রবর্তীর শহীদান দিবস উপলক্ষে ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে বুধবার সকালে সিপিএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির কার্যালয়ে শহীদান দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত করে৷ এদিনের রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন সংগঠনের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক রঞ্জু দাস সহ সিপিএম এর গণ সংগঠনগুলির নেতৃত্বরা৷ কমরেড শহীদ তপন চক্রবর্তীর ২৩ তম শহীদান দিবসে রক্তদান শিবিরের মধ্য দিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানালো সিপিএম দলীয় নেতা কর্মীরা৷ এদিন এ প্রসঙ্গে সংগঠনের বিভাগীয় কমিটির সম্পাদক রঞ্জু দাস বলেন, ৩১ আগস্ট দুষৃকতিকারীরা তপন চক্রবর্তীকে নৃশংসভাবে খুন করেছিল৷ এরপর থেকে ডিওয়াইএফআই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে৷ সেই দিক দিয়ে বিচার বিবেচনা করে সংগঠনের কর্মীরা বুধবার দলীয় কার্যালয়ের সামনে শহীদ তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানায়৷ অন্যদিকে বুধবারে এই রক্তদান শিবিরে প্রায় ২০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করে বলে জানান সংগঠনের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক রঞ্জু দাস৷

Releated Posts

হুমকি ও অসদাচরণের অভিযোগে ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা

ধর্মনগর, ৩ অক্টোবর: একের পর এক হুমকি, রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং গাড়িতে অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে ঘোরাফেরার অভিযোগে…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এনএসএস – এর বিশেষ শিবিরে রক্তদান, উপস্থিত বিধায়িকা

আগরতলা, ৩ অক্টোবর: শনিবার দুপুরে পিএম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শুরু হল সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের…

ByByReshmi Debnath Oct 3, 2026

কৈলাসহরের হিরাছড়ায় ফিশারি থেকে মাছ চুরির অভিযোগ, আটক ৩

কৈলাসহর, ৩ অক্টোবর: কৈলাসহরের হিরাছড়া এলাকায় একটি ফিশারি থেকে মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মাছ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top