News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid 19:কোভিড-সংক্ৰমণ বেড়ে ৭,২৩১; ভারতে আরোগ্যের হার ৯৮.৬৭ শতাংশ, মৃত্যু আরও ৪৫ জনের
Image

Covid 19:কোভিড-সংক্ৰমণ বেড়ে ৭,২৩১; ভারতে আরোগ্যের হার ৯৮.৬৭ শতাংশ, মৃত্যু আরও ৪৫ জনের

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের অনেকটাই বাড়ল, আগের দিনের তুলনায় অনেকটাই বেড়ে ৭ হাজার ২৩১-এ পৌঁছেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৭,৮৭৪-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৫ জনের (শুধুমাত্র কেরলেই ১০ জনের মৃত্যু হয়েছে)। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৬৪ হাজার ৬৬৭-এ পৌঁছেছে। আরোগ্যের হার বৃদ্ধি পেয়ে ৯৮.৬৭ শতাংশে পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৩১ জন, দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৪,২৮,৩৯৩। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৬৪ হাজার ৬৬৭-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১৫ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২২ লক্ষ ৫০ হাজার ৮৫৪ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২১২.৩৯-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৮,৩৫,৮৫২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৭ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০,৮২৮ জন। ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.০৫ শতাংশে পৌঁছেছে। ৩০ আগস্ট সারা দিনে ভারতে ৩,৫২,১৬৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৮,৫৮ কোটির গন্ডি ছাড়িয়ে গিয়েছে।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top