News Flash

  • Home
  • বাণিজ্য
  • জিও-র ৫ জি পরিষেবা দীপাবলিতে চালু হবে : মুকেশ আম্বানি
Image

জিও-র ৫ জি পরিষেবা দীপাবলিতে চালু হবে : মুকেশ আম্বানি

নয়াদিল্লি, ২৯ আগস্ট ( হি.স.) : রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) ৪৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানির প্রধান মুকেশ আম্বানি জিও-র ৫ জি পরিষেবা চালু সহ বেশ কয়েকটি বড় ঘোষণা করেছেন।

বিনিয়োগকারীদের উদ্দেশে রিলায়েন্স প্রধান বলেছেন যে জিও-র ৫ জি পরিষেবা ২০২২ সালের দীপাবলির মধ্যে দেশের চারটি বড় মেট্রো শহর দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে চালু হবে। তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এই পরিষেবা সারা দেশে উপলব্ধ হবে।
আরআইএল প্রধান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোম্পানির ৪৫ তম এজিএমে ভাষণ দেওয়ার সময় বলেন, জিও ভারতে ৫ জি নেটওয়ার্কের জন্য কোয়ালকমের সঙ্গে অংশীদারিত্ব করেছে। কোম্পানি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের ৫ জি স্মার্টফোন এবং গুগুল ক্লাউড উন্নতির জন্য গুগুলের সঙ্গে অংশীদারিত্ব করছে।

বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, মাইক্রোসফ্ট, মেটা এবং ইন্টেল কোম্পানিগুলির সঙ্গে ইতিমধ্যে অংশীদারিত্ব করা হয়েছে। তবে এখন কোয়ালকমের সঙ্গে অংশীদারিত্ব করা হচ্ছে। আম্বানি বলেন, ২০২১-২২ অর্থবছরে সংস্থাটির মিডিয়া ব্যবসায় বৃদ্ধি হয়েছে। তিনি রিলায়েন্স রিটেলকে ২ লক্ষ কোটি টাকার টার্নওভারের জন্য অভিনন্দন জানিয়েছেন।

Releated Posts

যশবন্ত কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আরবিআই

মুম্বই, ১৯ মে (আইএএনএস): পর্যাপ্ত মূলধন ও আয়ের সম্ভাবনার অভাবের কারণে মহারাষ্ট্রের ফালতনের যশবন্ত কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল…

ByBySandeep Biswas May 19, 2026

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এপ্রিলে পাইকারি মূল্যস্ফীতি বেড়ে ৮.৩ শতাংশ

নয়াদিল্লি, ১৪ মে :(আইএএনএস) :পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ল ভারতের পাইকারি…

ByByTaniya Chakraborty May 14, 2026

চীনকে ছাপিয়ে ভারতে বাড়ছে বৈশ্বিক বিনিয়োগের প্রবাহ: রিপোর্ট

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বৈশ্বিক শেয়ারবাজার মার্চ মাসের পতনের পর এপ্রিল মাসে ঘুরে দাঁড়ালেও, বিদেশি মূলধন আকর্ষণে চীনকে…

ByByNews Desk May 4, 2026

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top