News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি সরকারের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন বিজেপির, কেজরিওয়ালকে তোপ গৌরবের
Image

দিল্লি সরকারের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন বিজেপির, কেজরিওয়ালকে তোপ গৌরবের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.) : দিল্লি সরকারের শিক্ষা ব্যবস্থা নিয়ে এবার তোপ দাগল বিজেপি। বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। সোমবার সকালে সাংবাদিক সম্মেলন করে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, আড়াই বছর আগে, দিল্লির ভিজিল্যান্স সচিবের কাছে শিক্ষায় কেলেঙ্কারি প্রকাশ করে সিভিসি একটি রিপোর্ট পাঠায়। অরবিন্দ কেজরিওয়াল কেন এই কেলেঙ্কারির কথা গুরুত্ব দিলেন না? আড়াই বছরেও ব্যবস্থা নেওয়া হয়নি কেন?

গৌরব ভাটিয়া আরও বলেছেন, এখন বলা হচ্ছে যে সমস্ত স্কুল রয়েছে সেখানে বাড়তি কক্ষ নির্মাণ করা হবে, নতুন স্কুল খোলা হবে না। স্কুলগুলিতে ২,৪০০টি কক্ষের প্রয়োজন ছিল, কিন্তু তা বাড়িয়ে ৭,১৮০ করা হয়েছে। আমরা যদি আম আদমি পার্টির নির্বাচনী ইস্তেহার দেখি, কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন দিল্লিতে ৫০০টি নতুন স্কুল তৈরি করা হবে। ৫০০টি নতুন স্কুল তৈরি করা হয়নি, তবে খুব সুপরিকল্পিতভাবে প্রথমে পূর্ত দফতর বিভাগ থেকে রিপোর্ট পান।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দেগে গৌরব ভাটিয়া বলেছেন, ব্যয় বৃদ্ধির কারণে ৬,১৩৩টি শ্রেণীকক্ষ নির্মাণের কথা ছিল। তবে মাত্র ৪,০২৭টি শ্রেণীকক্ষ নির্মিত হয়েছে। ‘আপ’-এর তো মনে হয় এটাই শুধু স্বপ্ন, নিউইয়র্ক টাইমসের নাম জপ করে জনগণের সম্পদকে নিজের মনে করা। এটাই আসল পরিচয় অরবিন্দ কেজরিওয়ালের।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top