নন্দীগ্রা্, ২৮ আগস্ট (হি.স.): তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্যের কড়া সমালোচনা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সৌগত রায়কে গুন্ডার সঙ্গে তুলনা করে তিনি বলেন, “এগুলো গুন্ডার মতো কথাবার্তা। পুলিশ না থাকলে এক সেকেন্ডও এই পার্টির অস্তিত্ব থাকবে না।”
রবিবার নন্দীগ্রামের কালিচরণপুরের ২৩৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। একইসঙ্গে ডানলপে সৌগত রায়ের করা মন্তব্যেরও তীব্র প্রতিবাদ করতে দেখা যায় শুভেন্দুকে। সৌগত রায়ের বিরুদ্ধে পাল্টা কটাক্ষবাণ শানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “এগুলো গুন্ডার মতো কথাবার্তা। পুলিশ নির্ভর পার্টি। এই পার্টির সঙ্গে পুলিশ না থাকলেও এক সেকেন্ডও এই পার্টির অস্তিত্ব থাকবে না।”
প্রসঙ্গত, ডানলপ মোড়ে ছাত্র পরিষদের অনুষ্ঠানে সৌগত রায়কে বলতে শোনা গিয়েছে, “সিপিএম, বিজেপি, কংগ্রেসের যদি কেউ থাকে তাঁদের হুঁশিয়ারি দিয়ে গেলাম। আপনারা যদি নিজেদের নিয়ন্ত্রণ না করেন, তাহলে এরপর যদি আপনাদের কেউ জুতোপেটা করে তাহলে দুঃখ করবেন না।” বারবার বিরোধীদের আক্রমণ করতে গিয়ে সৌগতর এই ‘বেলাগাম’ মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলের অন্দরে।

সৌগত রায়কে গুন্ডার সঙ্গে তুলনা করলেন শুভেন্দু অধিকারী
Tags:
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















