News Flash

  • Home
  • দিনের খবর
  • সৌগত রায়কে গুন্ডার সঙ্গে তুলনা করলেন শুভেন্দু অধিকারী
Image

সৌগত রায়কে গুন্ডার সঙ্গে তুলনা করলেন শুভেন্দু অধিকারী

নন্দীগ্রা্, ২৮ আগস্ট (হি.স.): তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্যের কড়া সমালোচনা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সৌগত রায়কে গুন্ডার সঙ্গে তুলনা করে তিনি বলেন,  “এগুলো গুন্ডার মতো কথাবার্তা। পুলিশ না থাকলে এক সেকেন্ডও এই পার্টির অস্তিত্ব থাকবে না।”
রবিবার নন্দীগ্রামের কালিচরণপুরের ২৩৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। একইসঙ্গে ডানলপে সৌগত রায়ের করা মন্তব্যেরও তীব্র প্রতিবাদ করতে দেখা যায় শুভেন্দুকে। সৌগত রায়ের বিরুদ্ধে পাল্টা কটাক্ষবাণ শানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “এগুলো গুন্ডার মতো কথাবার্তা। পুলিশ নির্ভর পার্টি। এই পার্টির সঙ্গে পুলিশ না থাকলেও এক সেকেন্ডও এই পার্টির অস্তিত্ব থাকবে না।”
প্রসঙ্গত, ডানলপ মোড়ে ছাত্র পরিষদের অনুষ্ঠানে সৌগত রায়কে বলতে শোনা গিয়েছে, “সিপিএম, বিজেপি, কংগ্রেসের যদি কেউ থাকে তাঁদের হুঁশিয়ারি দিয়ে গেলাম। আপনারা যদি নিজেদের নিয়ন্ত্রণ না করেন, তাহলে এরপর যদি আপনাদের কেউ জুতোপেটা করে তাহলে দুঃখ করবেন না।” বারবার বিরোধীদের আক্রমণ করতে গিয়ে সৌগতর এই ‘বেলাগাম’ মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলের অন্দরে।  

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top