News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাত্র বারো সেকেন্ডেই তাসের ঘরের মত গুঁড়িয়ে গেল নয়ডার টুইন টাওয়ার
Image

মাত্র বারো সেকেন্ডেই তাসের ঘরের মত গুঁড়িয়ে গেল নয়ডার টুইন টাওয়ার

নয়ডা, ২৮ আগস্ট ( হি.স.) : মাত্র বারো সেকেন্ডেই তাসের ঘরের মত গুঁড়িয়ে গেল নয়ডার টুইন টাওয়ার। ধুলোর ঝড় তুলে নিমেষে ধসে পড়ল একের পর এক তল। ন’বছরের আইনি লড়াইয়ের পর নিশ্চিহ্ন হল এই যমজ বিল্ডিং।

ঘড়ির কাঁটা মিলিয়ে রবিবার দুপুর আড়াইটেয় বাজল সাইরেন। এর পর শুরু কাউন্ট ডাউন। শূন্যে পৌঁছতেই ধুলোর মেঘ তুলে গায়েব হয়ে গেল জোড়া বহুতল।
গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ের ধারে জোড়া বহুতলের বিভিন্ন টাওয়ারে ঠাসা হয়েছিল ৩,৭০০ কেজির বিস্ফোরক। তা দিয়েই উড়িয়ে দেওয়া হল অ্যাপেক্স এবং সিয়েন— সুপারটেকের দুই বহুতল। পলকেই অ্যাপেক্সের ৩২তলার সঙ্গে মিলিয়ে গেল সিয়েনের ২৯ তলা। মোট ১০০০ ফ্ল্যাটের জোড়া বহুতল।

রবিবারের এই চরম মুহূর্তকে পরিণতি দিতে প্রস্তুতি ছিল তুঙ্গে। জোড়া বহুতল ভাঙার আগে থেকে এবং পরে, সওয়া ২টো থেকে ২টো ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে। ছিল ৫০০ পুলিশকর্মীর কড়া পাহারা।
বিস্ফোরণের পর নয়ডার আকাশ ঢাকা পড়েছিল ধুলোর চাদরে। ধুলোর ঝ়ড়ে আশপাশের দৃশ্যমানতা কমে যায়। বিস্ফোরণের প্রস্তুতি হিসাবে আগে থেকেই জোড়া বহুতলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। সরিয়ে দেওয়া হয়েছিল আশপাশের ফ্ল্যাটের বাসিন্দাদেরও।

এই জোড়া বিল্ডিং ঘিরে বিতর্ক কম ছিল না। ১৪টি টাওয়ার-সহ ন’টি তলার নকশায় অনুমোদন দেওয়া হয়েছিল। পরে সেই নকশায় বদল ঘটিয়ে প্রতিটি তলে ৪০টি করে ফ্ল্যাট গড়ার অনুমোদন দেওয়া হয়েছিল। যদিও অভিযোগ ওঠে ন্যাশনাল বিল্ডিং কোড (এনবিসি)-এর নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এর নির্মাণ করা হয়েছে। একটি টাওয়ার থেকে অন্যটির দূরত্ব কমপক্ষে ১৬ মিটারের বদল ৯ মিটারেরও কম।
এ নিয়ে মামলা-মোকদ্দমার জল গড়ায় এলাহাবাদ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। চলতি বছরের ১২ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় টুইন টাওয়ার ভেঙে ফেলতে হবে। তা-ই পরিণতি পেল রবিবার।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top