নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ শিক্ষামন্ত্রীকে ঘুম থেকে জাগানোর জন্য টি এস ইউ সারা রাজ্যব্যাপি আন্দোলন চালিয়ে যাবে৷ পুলিশের সদর দপ্তর থেকে যেভাবে ফাইল গায়েব হয়েছে কেউ টের পায়নি সেভাবেই এ রাজ্যের বিজেপি সরকারকে সাধারণ মানুষ সরিয়ে দেবে৷ রবিবার এক বিক্ষোভ মিছিল থেকে শিক্ষামন্ত্রী ও রাজ্য সরকারকে এভাবেই কটাক্ষ করলেন টি এস ইউ সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা৷ উনার কথায়, শিক্ষা মন্ত্রী ঘুমে আচ্ছন্ন৷ সেইকারনেই রাজ্যের শিক্ষার বেহাল দশা৷
ককবরক ভাষাকে শিক্ষা ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার এই অভিযোগ এনে রবিবার রাজধানীতে এক বিক্ষোভ কর্মসূচী পালন করেছে টি এস ইউ৷ এদিনের বিক্ষোভ মিছিল থেকে ককবরক ভাষাকে শিক্ষাব্যবস্থায় বহাল রাখার দাবি জানানো হয়৷ এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন টি এস ইউ সাধারন সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্যরা৷ এদিন সুজিত ত্রিপুরা আরও বলেন, বাম আমলে ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছিল৷ কিন্তু বর্তমান সরকার বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে এই ভাষাকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে৷
তিনি আরও বলেন, বিজেপি সরকার ২০১৮ সালে ক্ষমতায় আসার জন্য জনজাতি অংশের মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু বর্তমানে জনজাতিদের কল্যাণে সরকার কোনো ব্যবস্থা গ্রহন করছেন না বলে অভিযোগ করেছেন সুজিত ত্রিপুরা৷ ককবরক ভাষার জন্য এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারি দিয়েছে টি এস ইউ৷

আগরতলায় টিএসইউর বিক্ষোভ মিছিল
Tags:
Releated Posts
রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি
নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…
দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…
শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…
স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…


















