News Flash

Image

আগরতলায় টিএসইউর বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷  শিক্ষামন্ত্রীকে ঘুম থেকে জাগানোর জন্য টি এস ইউ সারা রাজ্যব্যাপি আন্দোলন চালিয়ে যাবে৷ পুলিশের সদর দপ্তর থেকে যেভাবে ফাইল গায়েব হয়েছে কেউ টের পায়নি সেভাবেই এ রাজ্যের বিজেপি সরকারকে সাধারণ মানুষ সরিয়ে দেবে৷ রবিবার এক বিক্ষোভ মিছিল থেকে শিক্ষামন্ত্রী ও রাজ্য সরকারকে এভাবেই কটাক্ষ করলেন টি এস ইউ সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা৷ উনার কথায়, শিক্ষা মন্ত্রী ঘুমে আচ্ছন্ন৷ সেইকারনেই রাজ্যের শিক্ষার বেহাল দশা৷
ককবরক ভাষাকে শিক্ষা ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার এই অভিযোগ এনে রবিবার রাজধানীতে এক বিক্ষোভ কর্মসূচী পালন করেছে টি এস ইউ৷ এদিনের বিক্ষোভ মিছিল থেকে ককবরক ভাষাকে শিক্ষাব্যবস্থায় বহাল রাখার দাবি জানানো হয়৷ এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন টি এস ইউ সাধারন সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্যরা৷ এদিন সুজিত ত্রিপুরা আরও বলেন, বাম আমলে ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছিল৷ কিন্তু বর্তমান সরকার বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে এই ভাষাকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে৷
 তিনি আরও বলেন, বিজেপি সরকার ২০১৮ সালে ক্ষমতায় আসার জন্য জনজাতি অংশের মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু বর্তমানে জনজাতিদের কল্যাণে সরকার কোনো ব্যবস্থা গ্রহন করছেন না বলে অভিযোগ করেছেন সুজিত ত্রিপুরা৷ ককবরক ভাষার জন্য এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারি দিয়েছে টি এস ইউ৷    

Releated Posts

নিজ ঘর থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত মধুবন কাঁঠালতলীর টকাটিলা এলাকায় নিজ বাড়ির দোতলা থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত মৃতদেহ…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top