News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে শহীদ ভগৎ সিং সশস্ত্র প্রস্তুতিমূলক স্কুল চালু, কেজরিওয়াল বললেন রয়েছে সর্বোত্তম সুবিধা
Image

দিল্লিতে শহীদ ভগৎ সিং সশস্ত্র প্রস্তুতিমূলক স্কুল চালু, কেজরিওয়াল বললেন রয়েছে সর্বোত্তম সুবিধা

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): রাজধানী দিল্লিতে সূচনা হয়ে গিয়েছে শহীদ ভগৎ সিং সশস্ত্র প্রস্তুতিমূলক স্কুলের। শনিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির শহীদ ভগৎ সিং সশস্ত্র প্রস্তুতিমূলক স্কুলের সূচনা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াও। দিল্লিতে প্রথম এই ধরনের স্কুল চালু হল ।

এদিন প্রথম শহীদ ভগৎ সিং সশস্ত্র প্রস্তুতিমূলক স্কুলের সূচনা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেছেন, “দিল্লিতে প্রথম শহীদ ভগৎ সিং সশস্ত্র প্রস্তুতিমূলক স্কুল শুরু হয়েছে৷ যে সমস্ত ছেলে-মেয়েরা সশস্ত্র বাহিনীতে যোগ দিতে চায়, তাঁদের প্রশিক্ষণের জন্য কোনও আনুষ্ঠানিক স্থান ছিল না৷ তাঁরা নিজেরাই প্রস্তুতি নিত। এখন আমাদের কাছে তা রয়েছে। এমনকি দরিদ্র থেকে দরিদ্রতমরাও এখানে ভর্তির জন্য আসতে পারে।”
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “স্কুলটি সম্পূর্ণ বিনামূল্যে, এটি একটি আবাসিক বিদ্যালয়। ছেলে-মেয়ে উভয়ের জন্য হোস্টেল আছে। এতে সর্বোত্তম সুবিধা রয়েছে। প্রতিযোগিতা কঠিন, ১৮ হাজার ছেলে-মেয়ে আবেদন করেছে এবং প্রায় ১৮০ জন নির্বাচিত হয়েছে। তাঁরা কঠোর পরিশ্রম করছে এবং তাঁরা ইউনিফর্ম পরিহিত পরিষেবার জন্য প্রস্তুত থাকবে।” এদিনের অনুষ্ঠানে কেজরিওয়াল বলেছেন, আমরা এক-দুই বছর আগে ভেবেছিলাম দিল্লিতে সশস্ত্র বাহিনীতে যোগদানের প্রস্তুতির জন্য কোনও সৈনিক স্কুল নেই। এক বছরের মধ্যে এই স্কুল তৈরি হবে তা আশা করা হয়নি। আমি দিল্লি এবং গোটা দেশের পক্ষ থেকে গোটা টিমকে অভিনন্দন জানাচ্ছি। কেজরিওয়ালের কথায়, শহীদ ভগৎ সিং সশস্ত্র প্রস্তুতিমূলক স্কুলের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে। ৮০-৯০ শতাংশ ছেলে-মেয়ে এসেছে সরকারি স্কুল থেকে। শিশুদের এনডিএ, নেভাল অ্যাকাডেমির জন্য প্রস্তুত করবে। প্রাক্তন অফিসাররা অফিসারের মতো গুণাবলী শেখাবেন। এ সব অত্যাধুনিক সুযোগ-সুবিধা বড় স্কুলে নেই।”

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top