News Flash

  • Home
  • বিদেশ
  • একনাগাড়ে বৃষ্টিতে বিধ্বস্ত পাকিস্তান; বন্যায় এক-হাজারের বেশি মৃত্যু, আহত ১,৪৫০ জন
Image

একনাগাড়ে বৃষ্টিতে বিধ্বস্ত পাকিস্তান; বন্যায় এক-হাজারের বেশি মৃত্যু, আহত ১,৪৫০ জন

ইসলামাবাদ, ২৭ আগস্ট (হি.স.): অবিশ্রান্ত বৃষ্টি, সেই বর্ষণের জেরে বন্যায় বিধ্বস্ত পাকিস্তান। এ বছর এখন পর্যন্ত পাকিস্তানে বন্যার মারা গিয়েছেন ১-হাজারের বেশি মানুষ। মৃতদের মধ্যে সাড়ে তিনশোরও বেশি শিশু। ইতিমধ্যেই পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। বন্যায় প্রভাবিত ৫.৭ মিলিয়নের বেশি মানুষ। শনিবার সকালে পাক সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে, পাকিস্তানে এখনও পর্যন্ত বৃষ্টি ও বন্যায় ১-হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১ হাজার ৪৫০। ৮,০২,৫৮৩টি গবাদি পশুর মৃত্যু হয়েছে এবং দেশজুড়ে ৪ লক্ষ ৯৮ হাজার ৮৩৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে।

গত ১৪ জুন থেকে পাকিস্তানে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি আর থামছেই না। তার জেরে বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। হড়পা বানে ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণের বহু জেলা। সিন্ধ প্রদেশের ২৩টি জেলা জলমগ্ন। বন্যার জেরে সব থেকে বেশি মৃত্যু হয়েছে সিন্ধ প্রদেশে। পাকিস্তানজুড়ে বন্যা দুর্গতদের সহায়তা প্রদান করেছে সংযুক্ত আরব আমিরশাহী। তিন কোটির বেশি পাকিস্তানবাসী এখন ঘরছাড়া। হাজার হাজার মানুষ খেতে পাচ্ছেন না।

Releated Posts

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026

অভিন্ন লক্ষ্যসম্পন্ন দেশগুলিকে হুমকির মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান জয়শঙ্করের

রাষ্ট্রসংঘ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য রয়েছে এমন দেশগুলিকে ‘চোক পয়েন্ট’, আধিপত্য ও সরবরাহে বিঘ্ন সৃষ্টির…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top