News Flash

  • Home
  • দেশ
  • যতীন দাস পার্কে পুলিশ বিজেপির মিছিলের পথ আটকানোয় ধুন্ধুমার
Image

যতীন দাস পার্কে পুলিশ বিজেপির মিছিলের পথ আটকানোয় ধুন্ধুমার

কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : শুক্রবার দক্ষিণ কলকাতায় যতীন দাস পার্কে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড হয়। বিজেপির মহিলা মোর্চার মিছিল ঘিরে দেখা দেয় উত্তেজনা। নারকেলডাঙায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরকাণ্ডে প্রতিবাদে ডাক হয়েছিল বিজেপির এই মিছিল।

মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার তরফে এক মিছিলের ডাক দেওয়া হয়। মিছিল কালীঘাট পর্যন্ত যাওয়ার কথা ছিল। এদিনের মিছিলের শুরুতেই পথ আটকায় পুলিশ। দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে। আটক করা হয় কর্মীদের।

এদিন গোটা চত্বরেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের অভিযোগ, বেলা ৩টেয় এই মিছিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে বেলা ২টো থেকেই রাস্তায় বিজেপির মহিলা মোর্চার কর্মী দেখলেই আটক করে তোলা হয় প্রিজন ভ্যানে।

প্রসঙ্গত, প্রোমোটিং নিয়ে বিবাদের জেরে নারকেলডাঙায়, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ ওঠে। অভিযুক্ত প্রোমোটার সহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। খাস কলকাতার বুকে, নারকেলডাঙা এলাকায় এই চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পালের দিকে অভিযোগের আঙুল তুলেছে অভিযোগকারী পরিবার।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top