আগরতলা, ২৬ আগস্ট৷৷ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শিব দুর্গা পাড়ায় একটি মারুতি গাড়ি আটক করে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ গাড়ির চালককেও আটক করতে সব কম হয়েছে পুলিশ৷ তবে গাড়ি থেকে অপর তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা যায়৷ আটক করা গাড়ি থেকে ৩৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে৷
ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে থানার ওসি কীর্তি জয় রিয়াং জানান, পুলিশের কাছে সুনির্দিষ্ট খবর ছিল শিব দুর্গা পাড়া এলাকায় রাস্তা দিয়ে গাড়ি করে প্রতিনিয়তই গাঁজা পাচার করা হচ্ছে৷ সেই খবরের ভিত্তিতে পুলিশ ঘাঁটি পেতে বসে থেকে শিব দুর্গা পাড়ায় একটি মারতি ভ্যান গাড়ি আটক করে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ এ ব্যাপারে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানানো হয়েছে৷ গাড়ি থেকে যে তিনজন পালিয়ে গেছে তাদের নাম ধাম জানা গিয়েছে এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও ওসি কীর্তি জয় রিয়াং জানিয়েছেন৷

