News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মারুতী গাড়ি আটক করে বিস্তর পরিমানে গাঁজা বাজেয়াপ্ত
Image

মারুতী গাড়ি আটক করে বিস্তর পরিমানে গাঁজা বাজেয়াপ্ত

আগরতলা, ২৬ আগস্ট৷৷ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শিব দুর্গা পাড়ায় একটি মারুতি গাড়ি আটক করে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ গাড়ির চালককেও আটক করতে সব কম হয়েছে পুলিশ৷ তবে গাড়ি থেকে অপর তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা যায়৷ আটক করা গাড়ি থেকে ৩৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে৷ 

ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে  থানার ওসি কীর্তি জয় রিয়াং জানান, পুলিশের কাছে সুনির্দিষ্ট খবর ছিল শিব দুর্গা পাড়া এলাকায় রাস্তা দিয়ে গাড়ি করে প্রতিনিয়তই গাঁজা পাচার করা হচ্ছে৷ সেই খবরের ভিত্তিতে পুলিশ ঘাঁটি পেতে বসে থেকে শিব দুর্গা পাড়ায় একটি মারতি ভ্যান গাড়ি আটক করে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ এ ব্যাপারে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানানো হয়েছে৷ গাড়ি থেকে যে তিনজন পালিয়ে গেছে তাদের নাম ধাম জানা গিয়েছে এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও ওসি কীর্তি জয় রিয়াং জানিয়েছেন৷

Releated Posts

রাঙ্গামাটি থেকে মাদক কারবারের অভিযোগে এক ড্রাগ পেডলার গ্রেপ্তার

সোনামুড়া, ২১ আগস্ট: মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। সোনামুড়া থানার অন্তর্গত রাঙ্গামাটি এলাকা থেকে মাদক কারবারের…

ByByReshmi Debnath Aug 21, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top