News Flash

  • Home
  • দেশ
  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৫২ জন
Image

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৫২ জন

কলকাতা, ২ ৫ আগস্ট (হি. স.): রাজ্য জুড়ে সামান্য কমল করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৫২ জন । হস্পতিবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে ।

স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৫২ জন । তাঁদের মধ্যে ৫৮ জনই কলকাতার। অর্থাৎ সংক্রমণের নিরিখে প্রথমস্থানে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে সংক্রমিত ৪৬ জন। এছাড়াও অন্যান্য জেলা থেকেও মিলেছে সংক্রমিতের হদিশ। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ৫ হাজার ৭৮৭ জন।

তবে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ২ জনের। তাঁদের মধ্যে কলকাতা ও হাওড়ার একজন করে। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় রাজ্যে প্রাণ হারিয়েছেন মোট ২১ হাজার ৪৫১ জন। মৃত্যুহার ১.০২ শতাংশ।

একদিনে সুস্থ হয়ে উঠেছে ৩৯৪ । ফলে মোট সুস্থ হয়ে উঠছেন ২১,০৫,৭৮৭ । ফলে সুস্থতার হার বেড়ে ৯৮.৮৩ শতাংশ । একদিনে করোনা পরীক্ষা হয়েছে ০৯,৩২৫ । যার জেরে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২৬,২৩৫,৯৩৩ ।

Releated Posts

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026

‘নির্মম কংগ্রেস-জেএমএম সরকার’: ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে সরব এনডিএ নেতারা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): নিয়োগ ও ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঝাড়খণ্ডে চলমান ছাত্র আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের…

ByByNews Desk Aug 11, 2026

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top