News Flash

  • Home
  • খেলা
  • অটল স্মৃতি প্রাইজমানি ফুটবল, উদ্বোধনী ম্যাচে জয়ী জুম্মা এফসি
Image

অটল স্মৃতি প্রাইজমানি ফুটবল, উদ্বোধনী ম্যাচে জয়ী জুম্মা এফসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। উদ্বোধনী ম্যাচে জয় পেলো জুম্মা এফ সি নবীনছড়া। নূণ্যতম গোলে পরাজিত করলো আর সি পি ই দলকে। পানিসাগর স্পোর্টস ক্লাব আয়োজিত অটল বিহারী বাজপেয়ী স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। আর সি পি ই মাঠে অনুষ্ঠিত আসরের এদিন উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক বিনয় ভূষন দাস। আসরের উদ্বোধন করে তিনি বলেন,”একমাত্র খেলাধূলায় সঠিক সমাজ গঠনে বড় ভূমিকা নিতে পারে। খেলাধূলার মধ্য দিয়ে শরীর এবং মন সুস্থ থাকে। বর্তমান সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ত্রিপুরার খেলাধূলার উন্নতির জন্য কাজ করে চলছে। গড়ে তোলা হচ্ছে ক্রীড়া পরিকাঠামো”। এরপর দুদলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হয়েছেন উপস্থিত অতিথিরা। উত্তেজনাপূর্ণ উদ্বোধনী ম্যাচে ‌জুম্মা এফ সি নবীনছড়া ১-‌০ গোলে পরাজিত করে আর সি পি ই দলকে। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন বিকাশ কুশুম চাকমা। খেলা পরিচালনা করেন বিপ্লব সিনহা। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ পাবে যথাক্রমে ২ এবং ১ লাখ টাকা প্রাইজমানি।

Releated Posts

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top