News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ
Image

গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ গাঁজা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ৷ এয়ারপোর্ট থানা এলাকার নবগ্রাম ঘোষপাড়ায় অভিযান চালিয়ে ১০১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় এয়ারপোর্ট থানার পুলিশের কাছে গোপন সূত্রে সুনির্দিষ্ট খবর আসে নবগ্রাম ঘোষপাড়ার জঙ্গলে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছে৷ সেই খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানার ওসি রানা চ্যাটার্জি এবং মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের নিয়ে কত গভীর রাতে নবগ্রাম ঘোষপাড়ার জঙ্গলে অভিযান চালান৷ অভিযান চালাতে গিয়ে তারা সাফল্য পান৷ সেখানে মজুত রাখা ১০১০ কিলো শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হন তারা৷ প্রচুর পরিমাণ মজুদ শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হলেও এই গাঁজা মজুদ কান্ড কাউকে আটক করা সম্ভব হয়নি৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ এই চক্রে কারা জড়িত রয়েছে তাদের নামধাম উদ্ধার করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ খুব শীঘ্রই এই ঘটনায় জড়িতদের আটক করা সম্ভব হবে বলেও পুলিশ আশা ব্যক্ত করেছে৷ এ ধরনের অভিযান আগামী দিনগুলিতেও অব্যাহত থাকবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top