News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেস কর্মীদের উপর হামলার ঘটনায় উত্তপ্ত বরুয়াকান্দী
Image

কংগ্রেস কর্মীদের উপর হামলার ঘটনায় উত্তপ্ত বরুয়াকান্দী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে সংশয় বাড়ছে৷ প্রতিদিন এই রাজ্যের কোনো না কোনো স্থানে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হচ্ছে৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এর বড়ুয়াকান্দি গ্রামে গতকাল রাতে বিরোধী দল কংগ্রেস সমর্থকদের বাড়িতে হামলার গুরুত্ব অভিযোগ মিলেছে৷ ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় সূত্র থেকে বলা হয়েছে, রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত ধর্মনগর৷ বুধবার রাতে কংগ্রেস কর্মীদের ওপর অতর্কিত হামলা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি৷ অভিযোগের তীর শাসকদলের দিকে৷ বুধবার রাতে দুই কংগ্রেস কর্মী সুদীপ চন্দ্র ও গৌতম বিশ্বাস ধর্মনগর বড়ুয়াকান্দি এলাকায় গেলে তাদের উপর আক্রমণ চালায় কিছু দুষৃকতি বলে অভিযোগ৷ এব্যাপারে আক্রান্তদের তরফ থেকে ধর্মনগর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে  কঠোর কোন ব্যবস্থা গ্রহণের খবর নেই৷ কংগ্রেস দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কংগ্রেস দলের সমর্থকদের উপর এ ধরনের হামলা সংগঠিত করে দলীয় কাজকর্ম স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে৷ এভাবে সন্ত্রাস চালিয়ে কংগ্রেস দলের রাজনৈতিক তৎপরতা বন্ধ করা যাবে না এবং আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দল কোনভাবেই রাজ্যের শাসন ক্ষমতায় ফিরে আসতে পারবে না বলে কংগ্রেস দলের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে৷ অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে কংগ্রেস দল বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026

নাকা পয়েন্টে কর্তব্যরত টিএসআর জওয়ানকে ধাক্কা দিয়ে পালাল নম্বরবিহীন গাড়ি

বিশালগড়, ২২ আগস্ট: নাকা পয়েন্টে কর্তব্যরত অবস্থায় মালবোঝাই একটি নম্বরবিহীন গাড়ির ধাক্কায় আহত হলেন টিএসআর জওয়ান আরিফুল ইসলাম। ঘটনাটি…

ByByReshmi Debnath Aug 22, 2026

অতিরিক্ত বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: কল্যাণপুরে বিজেপির ধন্যবাদ ও অভিনন্দন র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২২ আগস্ট: অতিরিক্ত বিদ্যুৎ মাসুলের বোঝা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের পক্ষ থেকে ১০০…

ByByReshmi Debnath Aug 22, 2026

অটো ও ই-রিক্সা শ্রমিকদের উপর ধরপাকড় বন্ধের দাবি, পরিবহন দপ্তরের বিরুদ্ধে সরব দুই শ্রমিক সংগঠন

আগরতলা, ২২ আগস্ট: আগরতলা শহরে অটো, ই-অটো ও ই-রিক্সা চলাচলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty Aug 22, 2026
Scroll to Top