নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে সংশয় বাড়ছে৷ প্রতিদিন এই রাজ্যের কোনো না কোনো স্থানে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হচ্ছে৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এর বড়ুয়াকান্দি গ্রামে গতকাল রাতে বিরোধী দল কংগ্রেস সমর্থকদের বাড়িতে হামলার গুরুত্ব অভিযোগ মিলেছে৷ ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় সূত্র থেকে বলা হয়েছে, রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত ধর্মনগর৷ বুধবার রাতে কংগ্রেস কর্মীদের ওপর অতর্কিত হামলা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি৷ অভিযোগের তীর শাসকদলের দিকে৷ বুধবার রাতে দুই কংগ্রেস কর্মী সুদীপ চন্দ্র ও গৌতম বিশ্বাস ধর্মনগর বড়ুয়াকান্দি এলাকায় গেলে তাদের উপর আক্রমণ চালায় কিছু দুষৃকতি বলে অভিযোগ৷ এব্যাপারে আক্রান্তদের তরফ থেকে ধর্মনগর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা গ্রহণের খবর নেই৷ কংগ্রেস দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কংগ্রেস দলের সমর্থকদের উপর এ ধরনের হামলা সংগঠিত করে দলীয় কাজকর্ম স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে৷ এভাবে সন্ত্রাস চালিয়ে কংগ্রেস দলের রাজনৈতিক তৎপরতা বন্ধ করা যাবে না এবং আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দল কোনভাবেই রাজ্যের শাসন ক্ষমতায় ফিরে আসতে পারবে না বলে কংগ্রেস দলের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে৷ অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে কংগ্রেস দল বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে৷

কংগ্রেস কর্মীদের উপর হামলার ঘটনায় উত্তপ্ত বরুয়াকান্দী
Tags:
Releated Posts
তিন মাসেও মেলেনি সামাজিক ভাতা, কাঠালিয়া গ্রামীণ ব্যাংকের সামনে বৃদ্ধ-বৃদ্ধাদের হাহাকার
নিজস্ব প্রতিনিধি, কাঠালিয়া, ৭ জুলাই: দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পের অর্থ না পাওয়ায়…
বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা ও সার্ভার বিভ্রাটের প্রতিবাদে সরব তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস
তেলিয়ামুড়া, ৭ জুলাই: বিদ্যুৎ এখন আর বিলাসিতা নয়, আধুনিক জীবনের অন্যতম মৌলিক প্রয়োজন। আলো, পানীয় জল, শিক্ষা, চিকিৎসা,…
শহরের জল নিষ্কাশনের পথে বাধা, ড্রেন ভরাটের অভিযোগে উত্তেজনা লক্ষীপুরের কুবঝারে
কৈলাশহর, ৭ জুলাই: কৈলাশহর মহকুমার লক্ষীপুর মৌজার অন্তর্গত ১০৯০ খতিয়ানের ১৭৮০ নম্বর লং প্লট সংলগ্ন পূর্ত দপ্তরের ড্রেন…
প্রায় দেড় মাস পর খুলল ত্রিপুরাসুন্দরী মন্দিরের ১৭টি প্রণামী বাক্স, কড়া নিরাপত্তায় শুরু গণনা
উদয়পুর, ৭ জুলাই: প্রায় এক মাস কুড়ি দিন পর মঙ্গলবার সকালে ঐতিহাসিক মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দিরের ১৭টি প্রণামী বাক্স…

















