নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ আগস্ট৷৷ আরটিআই মূলে চাকুরিতে পুনঃনিযুক্তির দাবী এবং গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য ১০৩২৩-এর শিক্ষক শিক্ষিকারা সৈজন্য মূলক সাক্ষাৎ করেন তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে বুধবার৷ এইদিন প্রায় ১৫০ জন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকার তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গণে জড়ো হয়৷ সেখান থেকে তারা সংঘবদ্ধভাবে তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে যান৷ পরে পাঁচ ছয় জনের একটি প্রতিনিধি দল বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন৷ সেখানে বিদ্যালয় পরিদর্শকের কাছে তাদের দাবি রাখেন আর টি আই মূলে তাদের চাকরি যায়নি৷ সেই বিষয়টি জানতে বিদ্যালয় পরিদর্শকের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন৷ আর টি আই মূলে যে তথ্য রয়েছে তাদেরকে সেই তথ্য দেওয়ার জন্য আর্জি জানানো হয় বিদ্যালয় পরিদর্শকের কাছে৷

তেলিয়ামুড়ায় বিদ্যালয় পরিদর্শকের সাথে সাক্ষাৎ চাকরিচ্যুত শিক্ষকদের
Tags:
Releated Posts
নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন: আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…
অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…
টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর
আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…
পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…


















