News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিলেন সীতারাম ইয়েচুরি
Image

বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিলেন সীতারাম ইয়েচুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷  বুধবারও থেকে আগরতলা টাউন হলে সিপিআইএমের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক সিতারাম ইয়েচুরি এবং পলিটব্যুরোর সদস্য মানিক সরকার সহ অন্যান্যরা৷ আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তারা কেন্দ্রীয় এবং রাজ্য বিজেপি সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করেন৷ বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে দেশের মানুষ তাদের অর্জিত অধিকার হারাতে শুরু করেছেন বলে তারা উল্লেখ করেন৷ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে৷ বিরোধী দলগুলিকে রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না৷ বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মকান্ড করার ক্ষেত্রে নানাভাবে বাধার সৃষ্টি করা হচ্ছে৷ এমনকি বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা, রক্তাক্ত করা সহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির ঘটনা অব্যাহত রয়েছে বলে তারা অভিযোগ করেন৷ আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার বলেন, বর্তমান বিজেপির নেতৃত্বাধীন সরকার ব্রিটিশ থেকেও খারাপ৷ যারা ভারতবর্ষকে লুঠ করতে এসেছিলো, তারাও মানুষের বেঁচে থাকার জন্য যে ন্যুনতম চাহিদা, খাদ্য-বস্র-বাসসান তার উপর টেক্স বসায়নি৷ কিন্তু বর্তমান বিজেপি সরকার সেই স্বৈরাচারী ব্রিটিশ শাসককেও ছাপিয়ে গেছে৷ মানুষের আয় ক্ষমতা বৃদ্ধির কোন উদ্যোগ গ্রহণ না করে পেট্রোল ডিজেল কেরোসিন রান্নার গ্যাস সহ নৃত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি ঘটানো হচ্ছে৷ ফলে গরিব মেহনতির অংশের মানুষ জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন৷ এই দুর্বিষহ অবস্থা থেকে উত্তরণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রতিরোধে শামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷  আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সীতারাম  ইয়েচুরি ত্রিপুরার কমরেডদের বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেন৷ আয়োজিত আলোচনা সভায় ত্রিপুরার কমরেডদের আগামীদিনের চ্যালেঞ্জ স্মরণ করিয়ে দিয়ে, তা মোকাবিলা করে ত্রিপুরা এবং ভারতবর্ষকে রক্ষা করার আহবান জানান সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ তিনি বলেন বিজিপির নেতৃত্বাধীন সরকারকে মোকাবেলা করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হবে৷ গণতন্ত্র রক্ষা এবং দেশের সংবিধান রক্ষার তাগিদেই দেশপ্রেমিক জনগণকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top