News Flash

  • Home
  • দিনের খবর
  • উদ্ভাবনের উৎসাহ যোগাতে অনন্য প্রয়াস, বৃহস্পতিতে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে অংশ নেবেন প্রধানমন্ত্রী
Image

উদ্ভাবনের উৎসাহ যোগাতে অনন্য প্রয়াস, বৃহস্পতিতে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে অংশ নেবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২২-এর গ্র্যান্ড ফিনালেতে ভাষণ দেবেন। দেশের সর্বস্তরের, বিশেষত যুবসমাজের মধ্যে উদ্ভাবনের উৎসাহ যোগাতে প্রধানমন্ত্রীর নিরন্তর প্রচেষ্টা স্বরূপ ২০১৭ সালে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন-এর আয়োজন করা হয়। দেশব্যাপী এই উদ্যোগ, শিক্ষার্থীদের সমাজ, সংস্থা এবং সরকারের আশু সমস্যা সমাধানের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে। এটি বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত উদ্ভাবনী প্ল্যাটফর্ম।

বৃহস্পতিবার সন্ধ্যা আটটা নাগাদ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২২-এর গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্য রাখবেন পড়ুয়াদের সামনে। প্রসঙ্গত, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন হার্ডওয়্যার গ্র্যান্ড ফিনালে চলবে ২৫ থেকে ২৯ আগস্ট এবং সফ্টওয়্যার গ্র্যান্ড ফিনালে ২৫ থেকে ২৬ আগস্টের মধ্যে নির্ধারিত হয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top