News Flash

  • Home
  • দিনের খবর
  • আপ ভেঙে বিজেপি-তে যোগদানের প্রস্তাব’ ! বিস্ফোরক দাবি সিসোদিয়ার
Image

আপ ভেঙে বিজেপি-তে যোগদানের প্রস্তাব’ ! বিস্ফোরক দাবি সিসোদিয়ার

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.) : বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া । সোমবার এক টুইটবার্তায় তিনি অভিযোগ করেন, বিজেপির তরফে নাকি তাঁকে আম আদমি পার্টি ভেঙে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

দিল্লির আবগারি কেলেঙ্কারিতে অভিযুক্ত মণীশ সিসোদিয়া। শনিবার ১৪ ঘণ্টা ধরে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাসভবনে তল্লাশি অভিযান চালায় সিবিআই। এই আবহে মণীশ সিসোদিয়া বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, বিজেপির তরফে নাকি তাঁকে আম আদমি পার্টি ভেঙে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সোমবার এক টুইটবার্তায় তিনি লেখেন, ‘আমার কাছে বিজেপির বার্তা এসেছে – ‘আম আদমি পার্টি’ ভেঙে বিজেপিতে যোগ দিন। সিবিআই, ইডির সমস্ত মামলা বন্ধ করে দেওয়া হবে। বিজেপিকে আমার জবাব- আমি মহারানা প্রতাপের বংশধর, আমি রাজপুত। মাথা কেটে ফেলব কিন্তু দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারীদের সামনে মাথা নত করব না। আমার বিরুদ্ধে সব মামলা মিথ্যে, যা খুশি করুন।’

এর আগে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন। মুখ্য সচিবের প্রতিবেদনের পর তিনি এই সুপারিশ করেন। রিপোর্টে ডেপুটি সিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এই আবহে সিসোদিয়ার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, মণীশ সিসোদিয়ার নামে এফআইআর করার আগে রাষ্ট্রপতির থেকে অনুমতি নেয় সিবিআই। সিসোদিয়ার পাশাপাশি শুক্রবার দিল্লির তৎকালীন আবগারি কমিশনার আরভ গোপী কৃষ্ণের বাড়িতেও অভিযান চালিয়েছিল সিবিআই। এরপর রবিবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ ১৪ জনের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) । দিল্লির আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল রবিবার তাদের সকলের বিরুদ্ধেই লুক আউট সার্কুলার জারি করে সিবিআই । এই অবস্থায় বিজেপির বিরুদ্ধে লাগাতার সরব আম আদমি পার্টির নেতারা 

Releated Posts

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top