News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাম্পামুড়ায় ব্যাঙ্ক কর্মীর বাড়িতে ডাকাতি স্বর্ণালঙ্কার সহ বহু সামগ্রী লুট, রক্তাক্ত দম্পতি
Image

চাম্পামুড়ায় ব্যাঙ্ক কর্মীর বাড়িতে ডাকাতি স্বর্ণালঙ্কার সহ বহু সামগ্রী লুট, রক্তাক্ত দম্পতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকাতে রাত্রিকালীন নিরাপত্তা দিয়ে সংশয় ক্রমশ বাড়ছে৷ বড় ধরনের প্রশ্ণের মুখে আইন শৃঙ্খলা ও জন নিরাপত্তা৷ রবিবার রাতে আড়ালিয়া চাম্পামুড়া এলাকায় জনৈক  ব্যাংক কর্মীর বাড়িতে দুঃসাহসিক  ডাকাতি সংঘটিত হয়৷ ব্যাংক কর্মীর নাম রাজেশ দাস৷ ওনার স্ত্রীর নাম বর্ণালী মজুমদার৷ স্বামী -স্ত্রী দুইজনকেই  মারাত্মক ভাবে জখম করে ডাকাত দল৷ অস্ত্রের মুখে সর্বস্ব লুঠ করে নিয়ে গেছে ডাকাত দল৷ সাথে  হুমকি দিয়ে গেছে, পুলিশকে জানালে পরিনতি হবে ভয়ংকর৷ ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ আতংক ছড়িয়েছে জনমনে৷ ঘটনার বিবরণ দিয়ে পরিবারের লোকজনরা জানায় গভীর রাতে কতিপয় দুর্বৃত্ত বাড়িতে ঢুকে হামলা চালায়৷ তারা দীর্ঘক্ষণ ঘরের ভিতরে তছনছ করে সোনা গয়না নগদ টাকা পয়সা সহ অন্যান্য জিনিসপত্র হাতিয়ে দিয়ে যায়৷ গৃহকর্তা এবং তার স্ত্রীকে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা৷ তাতে তারা দুজন এই গুরুতর অভাবে আহত হয়েছেন৷ তাদের ছোট শিশুটিও আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে৷ অবশ্য তাকে মারধর করেনি আক্রমণকারীরা৷ আহত দুজনেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত লুট করে নিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা দুর্বৃত্তদের আটক করার কোন সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে৷ রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷

Releated Posts

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026

সোনামুড়ায় ধান কেনা নিয়ে উত্তেজনা, ৫ শতাংশ ধান বাদ দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষক

সোনামুড়া, ২৩ আগস্ট: সরকারি উদ্যোগে ধান কেনাকে কেন্দ্র করে সোনামুড়া এগ্রি মার্কেটে উত্তেজনা ছড়ায়। ধানের গুণমান যাচাইয়ের পর…

ByByReshmi Debnath Aug 23, 2026

চারিপাড়া থেকে কুখ্যাত চোর আটক, চুরি যাওয়া সামগ্রী উদ্ধার

আগরতলা, ২৩ আগস্ট: রাজধানী সংলগ্ন চারিপাড়া এলাকা থেকে এক কুখ্যাত চোরকে আটক করেছে আমতলী থানার পুলিশ। ধৃতের নাম…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top