নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ বিভিন্ন স্থানে রাস্তাঘাটের বেহাল অবস্থা৷ সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না সরকার ও প্রশাসন৷ তাতে চলাচল করতে জটিল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পথচারী এবং যানবাহনগুলিকে৷ সোমবার বেহাল রাস্তা মেরামতের দাবিতে করবুক মহকুমার যতনবাড়ী থেকে করবুক যাতায়াতের প্রধান সড়কে তৈশামা এলাকায় পথ অবরোধে শামিল হয় ক্ষুব্ধ গ্রামবাসী৷ সোমবার সকালে পশ্চিম একছড়ি, উত্তর একছড়ি এবং পোয়াংবাড়ি তিনটি ভিলেজের প্রায় শতাধিক গ্রামবাসী পথ অবরোধে বসে৷ অবরোধের ফলে রাস্তা দুধারে আটকে পড়ে বহু যানবাহন৷ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নতুন বাজার থানার পুলিশ৷ করবুক মহকুমা প্রশাসনের ডিসিএম এবং পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে কথা বললেও তারা আন্দোলন প্রত্যাহার করতে নারাজ৷ আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, তৈশামা থেকে জনক পাড়া পর্যন্ত রাস্তা দ্রুত মেরামত করতে হবে৷ শেষ পর্যন্ত প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দেন খুব শীঘ্রই এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে৷ প্রশাসনের কর্মকর্তাদের প্রতিশ্রুতির ভিত্তিতে অবশেষে তারা অবরোধ প্রত্যাহার করে নেন৷

রাস্তা সংস্কারের দাবীতে করবুকে অবরোধ এলাকাবাসীর
Tags:
Releated Posts
সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের
আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…
আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক
আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…
রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী
আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…
উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন : সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…


















