News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কারের দাবীতে করবুকে অবরোধ এলাকাবাসীর
Image

রাস্তা সংস্কারের দাবীতে করবুকে অবরোধ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ বিভিন্ন স্থানে রাস্তাঘাটের বেহাল অবস্থা৷ সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না সরকার ও প্রশাসন৷ তাতে চলাচল করতে জটিল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পথচারী এবং যানবাহনগুলিকে৷ সোমবার  বেহাল রাস্তা মেরামতের দাবিতে করবুক মহকুমার যতনবাড়ী থেকে করবুক যাতায়াতের প্রধান সড়কে তৈশামা এলাকায় পথ অবরোধে শামিল হয় ক্ষুব্ধ গ্রামবাসী৷ সোমবার সকালে পশ্চিম একছড়ি, উত্তর একছড়ি এবং পোয়াংবাড়ি তিনটি ভিলেজের প্রায় শতাধিক গ্রামবাসী পথ অবরোধে বসে৷  অবরোধের ফলে রাস্তা দুধারে আটকে পড়ে বহু যানবাহন৷  অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নতুন বাজার থানার পুলিশ৷ করবুক মহকুমা প্রশাসনের ডিসিএম এবং পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে কথা বললেও তারা আন্দোলন প্রত্যাহার করতে নারাজ৷ আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, তৈশামা থেকে জনক পাড়া পর্যন্ত রাস্তা দ্রুত মেরামত করতে হবে৷ শেষ পর্যন্ত প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দেন খুব শীঘ্রই এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে৷ প্রশাসনের কর্মকর্তাদের প্রতিশ্রুতির ভিত্তিতে অবশেষে তারা অবরোধ প্রত্যাহার করে নেন৷

Releated Posts

বিরোধীরা ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানালেও গুরুত্ব দেয়নি কমিশন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি…

ByByNews Desk Sep 29, 2026

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top