News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিবিআইয়ের পর এবার ইডিও টাকা নয়ছয়ের মামলা করতে পারে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে
Image

সিবিআইয়ের পর এবার ইডিও টাকা নয়ছয়ের মামলা করতে পারে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

নয়াদিল্লি, ২১ আগস্ট ( হি.স.) : সিবিআইয়ের পর এবার ইডির মুখে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লির মদ-কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই তল্লাশি চালিয়েছে মণীশের বাড়িতে। রবিবার লুক আউট নোটিসও জারি করা হয়েছে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। সূত্রের খবর, এবার দিল্লির আবগারি নীতির ‘অনিয়ম’ নিয়ে মণীশের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ আনতে পারে কেন্দ্রীয় আর্থিক নিয়ামক সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
‘আর্থিক সুবিধা’র বিনিময়ে দিল্লির মদ বিক্রেতাদের বেআইনি ভাবে অনুমোদন পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে মণীশের বিরুদ্ধে। শুক্রবার জন্মাষ্টমীর সকালে সেই সূত্রেই মণীশের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। রবিবার তারা মণীশের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের একটি প্রতিলিপিও প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে, এই মামলায় তদন্তের ভার রয়েছে ইডির উপরেও।
অভিযোগ, এমনই এক মদ-বিক্রেতা সংস্থা ইন্দোস্পিরিটের মালিক সমীর মহেন্দ্রু অন্তত দু’বার কয়েক কোটি টাকা দিয়েছেন মণীশের দুই ঘনিষ্ঠ ব্যক্তিকে। যদিও মণীশ এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, যেহেতু তিনি আম আদমি পার্টির সরকার এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সে জন্যই তাঁকে কেন্দ্রীয় গোয়েন্দাদের দিয়ে হেনস্থা করানো হচ্ছে।

Releated Posts

তামিলনাড়ুতে বিজয়ের ঐতিহাসিক উত্থান, স্টালিনের চমকপ্রদ পরাজয়; অভিনন্দনের ঝড় বিভিন্ন মহল থেকে 

অমরাবতী/চেন্নাই, ৪ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা-রাজনীতিক বিজয়-এর দল তামিলাগা ভেত্ত্রি কাজগম (টিভিকে)-এর অভূতপূর্ব সাফল্যের পর দেশজুড়ে…

ByByNews Desk May 4, 2026

গণনার দিনে কলকাতায় বিজয় উৎসবে নিষেধাজ্ঞা, আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ পুলিশের

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনার দিনে শহরে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। সোমবার…

ByByNews Desk May 4, 2026

গুজরাত উপনির্বাচন: উমরেঠে বিজেপির বড় জয়, ৩০ হাজারের বেশি ভোটে জিতলেন হর্ষদ পারমার

আনন্দ, ৪ মে: গুজরাতের উমরেঠ বিধানসভা আসনের উপনির্বাচনে বড় জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের প্রার্থী হর্ষদ…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে কংগ্রেসের বড় জয়, দাভানাগেরে সাউথে হাড্ডাহাড্ডি লড়াই

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকের বাগলকোট বিধানসভা আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেল কংগ্রেস। চূড়ান্ত গণনা শেষে কংগ্রেস প্রার্থী…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top