News Flash

  • Home
  • দিনের খবর
  • ফেসবুকে পুলিশ কমিশনারের নামে কু-রুচিকর মন্তব্য়, ধৃত যুবক
Image

ফেসবুকে পুলিশ কমিশনারের নামে কু-রুচিকর মন্তব্য়, ধৃত যুবক

কলকাতা, ২১ আগস্ট ( হি.স.) : সামাজিক মাধ্যমে খোদ কলকাতার পুলিশের কমিশনার বিনীত গোয়েলের নামে কু-রুচিকর ও আপত্তিজনক পোস্ট করার অভিযোগে দিল্লির দ্বারকা থেকে গ্রেফতার হলেন রূপম গোস্বামী নামে এক যুবক। দিল্লি ও কলকাতা পুলিশের সাইবার সেলের যৌথ অভিযানে অভিযুক্ত যুবককে শনিবার রাতেই গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতকে দিল্লির আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে বলে লালবাজার সূত্রের খবর। অভিযুক্ত যুবক অসমের বাসিন্দা ৷ কিন্তু এখন দিল্লিতে থাকেন ৷

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের নামে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিত্তিহীন, কু-রুচিকর ও আপত্তিজনক পোস্ট করেন অসমের এক যুবক। সেই পোস্টগুলি সামনে আসার পরেই আইনি পদক্ষেপ নেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। জানা যায় যিনি পোস্ট করেছেন তাঁর নাম রূপম গোস্বামী। তিনি অসমের বাসিন্দা হলেও বর্তমানে দিল্লিতে রয়েছেন। এরপরই কলকাতা পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয় দিল্লি পুলিশের সঙ্গে। দিল্লি পুলিশের সাইবার সেলের গোয়েন্দারা এবং কলকাতা পুলিশের সাইবার সেলের একটি বিশেষ দল দিল্লির দ্বারকায় গিয়ে ওই যুবককে গ্রেফতার করে।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top