News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজীব গান্ধীর জন্মদিবস পালন করল প্রদেশ কংগ্রেস
Image

রাজীব গান্ধীর জন্মদিবস পালন করল প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷  প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৭৮ তম জন্মবার্ষিকী উদযাপন করল প্রদেশ কংগ্রেস৷ উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা ,গোপাল রায় সহ অন্যান্য নেতৃত্বরা৷ এদিন প্রয়াত রাজিব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন উপস্থিত কংগ্রেস নেতাকর্মীরা৷ এদিন বক্তব্য রাখছে গিয়ে বীরজিৎ সিনহা বলেন রাজীব গান্ধীর শাসনে দেশ অনেকটাই এগিয়ে গিয়েছিল৷ সাধারণ মানুষের কথা মাথায় রেখে চালু করেছিলেন বিভিন্ন প্রকল্প৷ যার মধ্যে অন্যতম হলো পৌরসভা ও পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করে গেছেন৷ এছাড়াও গরীব ছাত্র-ছাত্রীদের জন্য জওহর নবোদয় এর মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করে গেছেন৷ রাজীব গান্ধীর শাসনে তিনি যে পথ ভারতকে দেখিয়েছিলেন সেই পথ অবলম্বন করে কংগ্রেস দল আগামী দিনে দেশের উন্নয়নে নিজেদের বিলিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি৷
শনিবার প্রয়াত প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর ৭৮ তম জন্ম জয়ন্তী৷ দিনটিকে মহা সমারোহে পালন করছে কংগ্রেস দল৷ এদিন আগরতলার শকুন্তলা রোড স্থিত  ২০নং ওয়ার্ড এলাকায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন৷ উপস্থিত ছিলেন, প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা৷ তিনি রাজীব গান্ধীর শাসন কালে দেশের বিভিন্ন উন্নয়নের ছবি তুলে ধরেন৷ রাজীব গান্ধীর শাসনকালে তিনি দেশকে বিশ্বের আসনে নিয়ে গেছিলেন বলেই আজও ভারতের নাম স্বগর্বে সর্বত্র উচ্চারিত হয় বলে উল্লেখ করেছেন আশীষ সাহা৷

Releated Posts

ত্রিপুরা-বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার

আগরতলা, ৯ জুলাই: ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরওসুদৃঢ় করার পাশাপাশি ত্রিপুরার মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের আত্মিক ও…

ByByReshmi Debnath Jul 9, 2026

উন্নয়ন সমৃদ্ধ ত্রিপুরায় বিনিয়োগের আহ্বান উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রীর

আগরতলা: ৯ জুলাই:  আজ থেকে আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের অডিটরিয়ামে ত্রিপুরা শিল্প বানিজ্য দপ্তর ও ফিকি  আয়োজিত…

ByByReshmi Debnath Jul 9, 2026

বিজনেস কনক্লেভে ১ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের লক্ষ্য গৃহীত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন, ত্রিপুরা দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল রাজ্যগুলির মধ্যে একটি।…

ByByReshmi Debnath Jul 9, 2026

রাণী কমলাপতি–আগরতলা স্পেশাল এক্সপ্রেসে এবার এলএইচবি কোচ, যাত্রী পরিষেবায় বড় উদ্যোগ রেলের

মালিগাঁও, ৯ জুলাই : যাত্রীদের নিরাপত্তা, আরাম এবং ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করতে রাণী কমলাপতি–আগরতলা–রাণী কমলাপতি স্পেশাল এক্সপ্রেসে…

ByBySandeep Biswas Jul 9, 2026
Scroll to Top