News Flash

Image

কালাইন-গুমড়ায় গরু পাচারে সক্রিয় বড়সড় সিন্ডিক্যাট, পুলিশি ভূমিকায় ক্ষোভ

কালাইন (অসম), ১৮ আগস্ট (হি.স.) : কা্ছাড় জেলার অন্তর্গত কাটিগড়ার সীমান্তবর্তী এলাকার গুমড়া, পাইকান, সরসপুর, কালাইন অঞ্চলের বিভিন্ন গ্রামে ইদানীং গরু পাচারকারী মাফিয়া সিন্ডিক্যাটের তৎপরতা বেড়েছে। গরু ব্যবসায়ী মহলের এক সূত্র জানিয়েছে, প্রতি রাতেই গরু বোঝাই ট্রাক ৬ নম্বর জাতীয় সড়কের কাটিগড়া, কালাইন, গুমড়া, দিগরখাল, মালিডহর, মেঘালয়ের উমকিয়াং হয়ে জঙ্গলাকীর্ণ ডনা সীমান্ত হয়ে অনায়াসে বাংলাদেশে পাচার অভিযান চালিয়ে যাচ্ছে মাফিয়া সিন্ডিক্যাট। ইতিমধ্যে বেশ কয়েকজন গরু পাচারকারীর নাম পুলিশের কাছে এসেছে।

পাইকানের সাবির লস্কর নামের এক ব্যক্তিকে বুধবার গুমড়া পুলিশ আটক করেছিল। কিন্তু কালাইন থানার লকআপে তাকে রাখা হলেও অজ্ঞাত কারণে তদন্তকারী পুলিশ অফিসার তাকে ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে। জনৈক পুলিশ কর্মী জানিয়েছেন, বিষয়টি পুলিশের অন্দরমহলে অসন্তোষ ও কানাঘোঁষা চলছে।

এদিকে গরু পাচারচক্রের বড়সড় এই সিন্ডিক্যাটে বেশ কয়েকটি নাম চর্চিত হচ্ছে। এমন চর্চায় সামনে আসা নামগুলোর মধ্যে রয়েছে বাহার উদ্দিন, সিপন, বাবলু, ইমদাদ, সজিম, সাব্বির, জুয়েল, কালা মিঞা সহ আরও কয়েকজন। লক্ষ্যণীয় বিষয় হচ্ছে ওই নামধারী গরু পাচার চক্রের পাণ্ডাদের বিরুদ্ধে কালাইন, গুমড়া ও কাটিগড়া থানায় একাধিক অপরাধজনক মামলা ঝুলন্ত রয়েছে। মাঝেমধ্যে নির্ভরযোগ্য গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বিএসএফ বাহিনীর কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের জওয়ানরা ৬ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের পথে গরু-মহিষ বোঝাই ট্রাক আটক করতে সক্ষম হয়। কিন্তু গরু পাচার বন্ধ করতে স্থানীয় পুলিশের তেমন তৎপরতা পরিলক্ষিত না হওয়ায় এলাকার জনমনে নানা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

কিছুদিন পর পর বিশেষ অভিযান চালিয়ে বিএসএফ সফল হলেও গরু পাচার চক্রের লাগাম টানতে পুলিশ কেন যথার্থ সফলতা পাচ্ছে না। এমন প্রশ্ন সচেতন মহলের।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top