News Flash

  • Home
  • প্রধান খবর
  • আমাদের অপমান করা ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই : তেজস্বী যাদব
Image

আমাদের অপমান করা ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই : তেজস্বী যাদব

পাটনা, ১৮ আগস্ট (হি.স.) : ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তোপ দাগলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেছেন, আমাদের অপমান করা ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই।

বিহারে নতুন সরকার গঠনের পর থেকেই বিজেপি অভিযোগ করছে ‘জঙ্গলরাজ’ ফিরেছে রাজ্যে। বিজেপির এই অভিযোগের প্রেক্ষিতে তেজস্বী যাদব বলেছেন, আমাদের অপমান করা ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই। যেদিন থেকে আমরা রাজ্যের মানুষকে ১০ লক্ষ চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলাম, সেই দিন থেকে তাঁরা (বিজেপি) অস্বস্তিতে পড়েছে।
বিহারের আইন মন্ত্রী কার্তিকেয় সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, আমাদের উদ্দেশ্য পরিষ্কার। আমরা আদালতের নির্দেশ অনুসরণ করব এবং বিষয়টি নিয়ে ভাবব।

Releated Posts

ভারত–নিউজিল্যান্ড এফটিএ ‘উজ্জ্বল দিশারী’, বললেন টড ম্যাকক্লে

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (আইএএনএস): ভারত–নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি “উজ্জ্বল দিশারী” হিসেবে…

ByByNews Desk Apr 28, 2026

তৃণমূল শাসনে বাংলার মানুষ দুর্দশায়: দাবি বিহার বিজেপি সভাপতির

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া আক্রমণ করলেন বিহার…

ByByNews Desk Apr 28, 2026

মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা চেক এড়াতে গাড়ির ধাক্কা, পাটনায় আহত ২; উদ্ধার আগ্নেয়াস্ত্র

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সফরের আগে বড়সড় নিরাপত্তা উদ্বেগ তৈরি হল পাটনায়। পুলিশি নাকা…

ByByNews Desk Apr 28, 2026

হালিশহরে তৃণমূল কর্মীকে গুলি, ভোটের আগে উত্তেজনা চরমে

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top