News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিত্তামারায় প্রকাশ্যে দোকানে ঢুকে হামলা, ব্যাপক ভাঙচুর
Image

চিত্তামারায় প্রকাশ্যে দোকানে ঢুকে হামলা, ব্যাপক ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷ বিলোনিয়ার চিত্তামারা বাজারে সিপিআই(এম এল) নেতা নিজের দোকানে পেশাগত কাজে ব্যস্ত থাকার সময়ে স্থানীয় বিজেপি আশ্রিত চারজন সমাজবিরোধী দোকানে হামলা চালায়৷ নকশাল করা যাবে না, দোকান বন্ধ কর৷ ব্যবসা করতে দেব না বলে দোকানের ভিতরে প্রবেশ করে বেশ কিছু জিনিসপত্র ভাংচুর করে৷ বেশ কিছু পানীয় কাচের বোতল ভাংচুর করে৷ বাজার কমিটির সেক্রেটারি ছুটে এসে বাধা দিতে গেলে তিনিও অপমানিত হন৷ প্রায় দশ মিনিট ধরে এরা এই তান্ডব চালায়৷ গালিগালাজ করে৷ তারপর চলে যায়৷ বিজেপি আশ্রিত এই সমাজ বিরোধীরা হল (১) উত্তম দেবনাথ, পিতা জগদীশ, (২) অশোক দেবনাথ, পিতা মৃত মনোরঞ্জন, (৩) সুভাষ পাল, পিতা মৃত সন্তোষ, (৪) বুদ্ধিমান ত্রিপুরা, পিতা বিভীষণ ত্রিপুরা, সবার ঠিকানা গ্রাম ও পোস্ট অফিস চিত্তামারা, বিলোনিয়া৷ ইতিমধ্যে বাবুল পাল সমস্ত ঘটনা বিলোনিয়া থানাকে অভিযোগ জানিয়েছেন৷ সিপিআই(এম এল) রাজ্য কমিটি কমরেড বাবুল পালের দোকানে হামলার তীব্র নিন্দা জানায়৷ দোষীদের গ্রেফতার করার দাবি জানায়৷ এই ঘটনা আবারও প্রমাণ করে যে আইনের শাসন নেই৷ তাই সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ প্রতি রোধ গড়ে তোলার আহ্বান জানায়৷

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top