News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষককে মারধরের প্রতিবাদে টাকারজলায় পথ অবরোধ ছাত্রছাত্রীদের
Image

শিক্ষককে মারধরের প্রতিবাদে টাকারজলায় পথ অবরোধ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷  শিক্ষককে মারার অভিযোগ এনে পড়ুয়াদের রাস্তা অবরোধ৷ ঘটনা টাকারজলা এলাকায়৷ রাস্তা অবরোধের ফলে ব্যাহত হয় যান চলাচল৷ দর্ভোগ পোহাতে হয়েছে সাধারন জনগণকে৷ ঘটনার বিবরনে প্রকাশ, মঙ্গলবার সকালে টাকারজলা হাই সুকলের শিক্ষক শরৎ দেববর্মার উপর চড়াও হয় জনাকয়েক ব্যক্তি৷ মনোজ দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, জ্যোতিষ দেববর্মা নামে কয়েকজন যুবক ওই শিক্ষককে মারধর করেছে বলে অভিযোগ৷ অভিযুক্তদের নাম ধাম দিয়ে টাকারজলা থানায় মামলা ও দায়ের করেছেন ওই শিক্ষক৷ এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে চার অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে৷ কিন্তু তারপরেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্র ছাত্রীরা৷ ঘটনার মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে এলাকা জুড়ে৷ শুভবুদ্ধি সম্পন্ন জনগণের অভিমত ছাত্র ছাত্রিদের রাস্তা অবরোধের বিষয়টি ট্র্যাডিশনে পরিণত হয়েছে৷ যে কোন বিষয় নিয়েই ছাত্র ছাত্রীরা আন্দোলনে সামিল হচ্ছে৷ এদিকে পুলিশের বক্তব্য, ঘটনার সম্পর্কে অভিযোগ পাওয়ার পরেই ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে৷ বাকি সম্পূর্ণ বিষয়টি তদন্ত সাপেক্ষ৷ ছাত্র ছাত্রীদের রাস্তা অবরোধের বিষয়টি অযৌক্তিক বলে দাবি প্রশাসনের৷ তবে দীর্ঘ সময় আন্দোলন চলার পরে প্রশাসনিক হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় রাস্তা৷

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top