News Flash

  • Home
  • বিনোদন
  • ২০০ কোটির তছরুপ মামলায় নাম জড়াল জ্যাকলিনের, ইডি-র চার্জশিট পেশ
Image

২০০ কোটির তছরুপ মামলায় নাম জড়াল জ্যাকলিনের, ইডি-র চার্জশিট পেশ

মুম্বই, ১৭ আগস্ট (হি. স.) : প্রাক্তন বন্ধু সুকেশ চন্দ্রশেখরের কারণে ফের একবার বিপাকে পড়লেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০০ কোটি টাকার একটি তছরুপ মামলায় চার্জশিটে জ্যাকলিনের নাম রয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও বেশ কয়েকবার প্রতারক সুকেশের সঙ্গে সম্পর্কের কারণে তাঁকে জেরা করা হয়েছিল। এ বার ২০০ কোটি টাকারও বেশি তছরুপ মামলার চার্জশিটে জুড়ে গেল মুম্বইয়ের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এই মামলার চার্জশিট জমা হয়েছিল আগেই।

অতিরিক্ত চার্জশিটে অভিযুক্ত হিসাবে জ্যাকলিনের নামও জুড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবারই এই অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয় আদালতে। ইডি সূত্রের দাবি, তদন্তে স্পষ্ট বোঝা গিয়েছে যে, জ্যাকলিক জানতেন সুকেশ একজন তোলাবাজ। জেনেবুঝেই এই তোলাবাজির টাকায় যথেষ্ট সুযোগ-সুবিধা ভোগ করেছেন তিনি। সুকেশের থেকে অনেক বার বহুমূল্য ‘উপহার’ পেয়েছেন অভিনেত্রী। ইডির জেরায় তা স্বীকারও করেছেন জ্যাকলিন। জ্যাকলিনকে এই মামলায় বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। তাঁর দেশ ছেড়ে বেরোনোর উপরেও রয়েছে আদালতের নিষেধাজ্ঞা।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top