News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে মহিলা ক্রিকেট জমজমাট নমিতার পারফরম্যান্সে জয়ী নিশিকান্ত
Image

শান্তিরবাজারে মহিলা ক্রিকেট জমজমাট নমিতার পারফরম্যান্সে জয়ী নিশিকান্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।। ফিরতি লিগে এসে জয়ের মুখ দেখলো নিশিকান্ত মুড়াসিং পাড়া কোচিং সেন্টার। পাশাপাশি প্রথম লিগের পরাজয়ের সুমধুর বদলাও নিলো। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহিলা ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মঙ্গলবার নিশিকান্ত মুড়াসিং পাড়া কোচিং সেন্টার ৩ উইকেটে পরাজিত করে উত্তর তাউখোমা স্কুলকে। নিশিকান্ত মুড়াসিং পাড়া কোচিং সেন্টারকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন নমিতা মুড়াসিং। প্রথমে বল হাতে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ২৫ রান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে উত্তর তাউখোমা স্কুল ৪৩.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রান করে। দলের পক্ষে প্রীয়াঙ্কা নোয়াতিয়া কার্যত একাই লড়াই করেছেন। প্রীয়াঙ্কা ১৩৬ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করেন। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। নিশিকান্ত মুড়াসিং পাড়া কোচিং সেন্টারের পক্ষে নমিতা মুড়াসিং (‌৫/‌১২) এবং অনিমা মুড়াসিং (‌৩/‌৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে নিশিকান্ত মুড়াসিং পাড়া কোচিং সেন্টার ২৮ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে গঙ্গোত্রী ত্রিপুরা ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং নমিতা মুড়াসিং ৫৯ বল খেলে ৩ টি বাউন্ডারির‌‌ সাহায্যে ২৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে চুমকি দেবনাথ (‌২/‌১২), অন্ত রাণী নোয়াতিয়া (‌২/‌১৩) এবং রিফু দেববর্মা (‌২/‌৩৩) সফল বোলার। ‌‌‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top