News Flash

  • Home
  • দেশ
  • আত্মীয়দের নামে কোটি কোটি টাকার সম্পত্তি, সিবিআই জেরায় নিরুত্তর কেষ্ট
Image

আত্মীয়দের নামে কোটি কোটি টাকার সম্পত্তি, সিবিআই জেরায় নিরুত্তর কেষ্ট

কলকাতা, ১৬ আগস্ট (হি স)। আত্মীয়দের নামে জমি-ব্যবসা, কোটি কোটি টাকার সম্পত্তি! এর উৎস কী? সিবিআই-এর জেরায় এই ধরণের প্রায় সমস্ত প্রশ্নের উত্তরেই নিশ্চুপ অনুব্রত মণ্ডল। গ্রেফতার হওয়ার পর থেকেই কার্যত মুখে কুলুপ এঁটেছেন কেষ্ট। ফলে তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সূত্র মারফত খবর এমনটাই।

সূত্রের খবর, অগাধ সম্পত্তির মালিক অনুব্রত মণ্ডল। গোরু পাচার মামলায় লাভ করা অর্থ থেকেই এই সম্পত্তি বলে দাবি। সেই নিয়ে খোঁজখবর নিচ্ছে তদন্তকারীরা। গোরু পাচার থেকে প্রাপ্ত টাকা কি দলের তহবিলেও গিয়েছে, তা জানতেই লাগাতার প্রশ্ন করা হচ্ছে অনুব্রতকে। হেফাজতে গোরু পাচারকাণ্ডে ধৃত তৃণমূলের দৌর্দণ্ডপ্রতাপ নেতা কোনও প্রশ্নেরই যথাযথ উত্তর দিচ্ছেন না।

মঙ্গলবার কমান্ড হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে অনুব্রত মণ্ডলের। সূত্রের খবর, ধৃত সায়গল হোসেনকে কেবলমাত্র তাঁর দেহরক্ষী হিসেবেই চিহ্নিত করেছেন অনুব্রত। তিনি গোরু কিংবা কয়লাপাচারের সঙ্গে কোনওভাবে জড়িত ছিলেন বলে জানা ছিল না বলেই মন্তব্য করেছেন অনুব্রত।

সূত্রের খবর, এএনএম অ্যাগ্রোচেন ফুডস এবং নির ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড সংস্থাদু’টি অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের নামে রয়েছে। এই দুই সংস্থার নামে কোটি কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে। সেই টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হয় অনুব্রতর কাছে। গোরু পাচার মামলায় ধৃত মূল অভিযুক্ত এনামুল হকই এই টাকার লেনদেন করত বলে অনুমান সিবিআই-এর।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top