News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করে অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতির
Image

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করে অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ১৫ আগস্ট ( হি.স.) : সোমবার ইন্ডিয়া গেটে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে অমর জওয়ানদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার এবং ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মুর্মু রবিবার ৭৬ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে স্বাধীনতা দিবসকে ভারতীয়ত্বের উদযাপন হিসাবে বর্ণনা করে গত ৭৫ বছরে দেশের উন্নয়ন যাত্রার প্রশংসা করেন। এর সাথে, ২০৪৭ সাল পর্যন্ত সময়কালকে স্বাধীনতার শতবর্ষ বর্ষকে অমৃতকাল বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ভারতে স্বাধীনতা লাভের পর দেশে গণতন্ত্রের সাফল্য এসেছে এবং গণতন্ত্রের শিকড় আরও গভীর হয়েছে। তিনি বলেন, সরকারের নীতির কারণে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও অন্তর্ভুক্তিমূলক হচ্ছে এবং আঞ্চলিক বৈষম্যও কমছে। তিনি বলেন,যে আগামী ২৫ বছরের সময়কাল ভারতের জন্য ‘অমৃত কাল’। আমাদের দৃঢ় সংকল্প এই সময়ে আমরা স্বাধীনতা যোদ্ধাদের স্বপ্নকে পূর্ণরূপে বাস্তবায়ন করব।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top