News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিল্পপতি মুকেশ আম্বানিকে হত্যা হুমকির অভিযোগ, গ্রেফতার এক
Image

শিল্পপতি মুকেশ আম্বানিকে হত্যা হুমকির অভিযোগ, গ্রেফতার এক

মুম্বই, ১৫ আগস্ট ( হি.স.) : স্বাধীনতা দিবসের সকালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দেশজুড়ে। খবর পেয়ে পুলিশ আফজল নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। তবে জানা গিয়েছে, হুমকি দেওয়া মানুষটি মানসিকভাবে অসুস্থ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, স্বাধীনতা দিবসের সকালে মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে একটি অচেনা নম্বর থেকে আট বার হুমকি দিয়ে ফোন করা হয়। এই ফোনের মাধ্যমেই মুকেশ আম্বানি ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে গোটা ঘটনাটি জানায়।
এই ঘটনার পর রিলায়েন্স হাসপাতালের সিইও চিকিৎসক তারাং গিয়ানচান্দানি জানিয়েছেন, ‘এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আট বার ফোন করে আম্বানি এবং তাঁর পরিবারকে হুমকি দেয়। মুম্বই পুলিশের কাছে ইতিমধ্যেই আমরা অভিযোগ দায়ের করি।’

অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ। মুম্বই পুলিশের এক শীর্ষ কর্তা জানান, ‘হাসপাতালের নম্বরে ফোন করে আম্বানির পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

Releated Posts

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top