News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রভুরামপুরে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে প্রভাত ফেরী
Image

প্রভুরামপুরে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে প্রভাত ফেরী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ আগস্ট৷৷  আজাদী কা অমৃত মহোৎসব এর অঙ্গ হিসেবে রবিবার সকাল সাড়ে সাতটায় বিশালগড় মন্ডল অন্তর্গত প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় হার ঘর তিরঙ্গা উৎসব উপলক্ষে প্রভাত ফেরীর আয়োজন করা হয়েছে৷প্রভাত ফেরীটি সমস্ত প্রভুরামপুর এলাকা অতিক্রম করে পঞ্চায়েতের সামনে এসে সমাপ্ত হয়৷ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে হার ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে প্রভুরামপুর পঞ্চায়েত এলাকার জনগণ কে নিয়ে  উক্ত প্রভাত ফেরী করা হয়৷ প্রভাত ফেরীতে তিরঙ্গা হাতে এলাকার জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়৷ রবিবার প্রভুরামপুরে আয়োজিত প্রভাত ফেরীতে উপস্থিত ছিলেন সিপাহীজলা উত্তরাংশের যুবমোর্চার সহ-সভাপতি শান্ত দেবনাথ , বিশালগড় মন্ডল যুবমোর্চার সহ-সভাপতি সুবোধ বনিক, প্রভুরামপুর পঞ্চায়েতের প্রধান মিনা লস্কর, এলাকার বুথ সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ সহ এলাকার নাগরিকগন৷ স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতে ও এলাকার জনগনের মধ্যে দেশাত্মবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে উক্ত প্রভাত ফেরী করা হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে দেশবাসীর প্রতি আহ্বান রেখেছেন হার ঘর তিরঙ্গা অভিযানে সামিল হতে৷ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সারা রাজ্যে প্রতিদিন হার ঘর তিরঙ্গা অভিযান কে সাফল্যমণ্ডিত করতে কোথাও রেলি, কোথাও প্রভাত ফেরী কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে৷ আগামী ১৫ই আগষ্ট দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে দেশ এক নতুন ভারতবর্ষকে দেখবে, যেখানে প্রত্যেক বাড়ির মেইন ফটকে অথবা উঠানে জাতীয় পতাকা থাকবে৷ দেশ স্বাধীন হওয়ার পর এবারই প্রথম দেশের জনগণ এক গৌরবময় মুহূর্তের সাক্ষী হতে চলেছে৷

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top