News Flash

Image

কল্যাণপুরে দুই গাড়ির সংঘর্ষে আহত দুই

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৪ আগস্ট৷৷ দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই৷ দুর্ঘটনার খবরে সাতসকালে কল্যাণপুরে চাঞ্চল্য তৈরি হয়৷ বিস্তারিত খবরে পুলিশ সূত্রে জানা যায় রবিবার কাক ভোরে কল্যাণপুর থানা এলাকার খোয়াই তেলিয়ামুড়া সড়কের উপর বাগান বাজারে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়৷ যার কারণে ঘটনাস্থলে বিকট শব্দ তৈরি হয়৷ ছুটে আসেন সাধারণ মানুষ৷ শুরু হয় চিৎকার চেঁচামেচি টিআর ০১কিও ০৭১৮ নম্বরের মারুতি গাড়ি খোয়াই থেকে তেলিয়ামুড়া যাচ্ছিল৷ অপরদিকে তেলিয়ামুড়া থেকে খোয়াই যাচ্ছিল টিআর ০৬  ১৭৫০ নম্বরের টাকা এইস মালবাহী গাড়ি৷ যাবার পথে রাস্তায় দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়৷ এতে করে মারুতি গাড়ির ডান দিকের সামনের অংশ বেশ ক্ষতি হয়৷ আহত হন দুই গাড়ির চালক বিপ্লব সাহা এবং থমাস দেববর্মা৷ কল্যাণপুর দমকল বাহিনী আহতদের কল্যাণপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে উনাদের ছেড়ে দেন৷ দুই গাড়ি আটক করে পুলিশ৷ সাতসকালে দুর্ঘটনার খবরে জনমনে বেশ চাঞ্চল্য তৈরি হয়৷

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top