নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৪ আগস্ট৷৷ দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই৷ দুর্ঘটনার খবরে সাতসকালে কল্যাণপুরে চাঞ্চল্য তৈরি হয়৷ বিস্তারিত খবরে পুলিশ সূত্রে জানা যায় রবিবার কাক ভোরে কল্যাণপুর থানা এলাকার খোয়াই তেলিয়ামুড়া সড়কের উপর বাগান বাজারে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়৷ যার কারণে ঘটনাস্থলে বিকট শব্দ তৈরি হয়৷ ছুটে আসেন সাধারণ মানুষ৷ শুরু হয় চিৎকার চেঁচামেচি টিআর ০১কিও ০৭১৮ নম্বরের মারুতি গাড়ি খোয়াই থেকে তেলিয়ামুড়া যাচ্ছিল৷ অপরদিকে তেলিয়ামুড়া থেকে খোয়াই যাচ্ছিল টিআর ০৬ ১৭৫০ নম্বরের টাকা এইস মালবাহী গাড়ি৷ যাবার পথে রাস্তায় দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়৷ এতে করে মারুতি গাড়ির ডান দিকের সামনের অংশ বেশ ক্ষতি হয়৷ আহত হন দুই গাড়ির চালক বিপ্লব সাহা এবং থমাস দেববর্মা৷ কল্যাণপুর দমকল বাহিনী আহতদের কল্যাণপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে উনাদের ছেড়ে দেন৷ দুই গাড়ি আটক করে পুলিশ৷ সাতসকালে দুর্ঘটনার খবরে জনমনে বেশ চাঞ্চল্য তৈরি হয়৷

কল্যাণপুরে দুই গাড়ির সংঘর্ষে আহত দুই
Tags:
Releated Posts
আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা
আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…
দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস
নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…
চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন : উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…
বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব
আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…
















