News Flash

  • Home
  • প্রধান খবর
  • সড়ক দুর্ঘটনায় মৃত শিবসংগ্রাম সংগঠনের সভাপতি বিনায়ক মেটে
Image

সড়ক দুর্ঘটনায় মৃত শিবসংগ্রাম সংগঠনের সভাপতি বিনায়ক মেটে

মুম্বই, ১৩ আগস্ট ( হি.স.) : শিবসংগ্রাম সংগঠনের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বিনায়ক মেটে রবিবার সকালে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষী রাম ধোবল। তাকে স্থানীয় এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫২ বছর বয়সী বিনায়ক মেটে মহারাষ্ট্র আইন পরিষদের সদস্য ছিলেন।

পুলিশ সুপার রূপালী আম্বরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। পুলিশ জানিয়েছে, বিনায়ক মেটে তার সহযোগীদের সঙ্গে বিড থেকে মুম্বই যাচ্ছিলেন। সকাল ৫:০৫ মিনিটে তাঁর গাড়ি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগল দুর্ঘটনাটি ঘটে। পুলিশের দল আহত বিনায়ক মেটে এবং নিরাপত্তা কর্মী ধোবলকে কমোথে এমজিএম হাসপাতালে নিয়ে গেলে ডাঃ ধর্মং-র নেতৃত্বে চিকিৎসকদের দল প্রাথমিক পরীক্ষার পর বিনায়ক মেটেকে মৃত ঘোষণা করেন। তার নিরাপত্তাকর্মী পুলিশ কনস্টেবল রাম ধোবলের চিকিৎসা চলছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ভাগ্য নির্ধারণ, অধ্যক্ষের সিদ্ধান্তের অপেক্ষা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৬ জুন : লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ জন তৃণমূল কংগ্রেস (টিএমসি)…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top