News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আজ ৭৬ তম স্বাধীনতা দিবস, রাজ্যব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা
Image

আজ ৭৬ তম স্বাধীনতা দিবস, রাজ্যব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷  রাত পোহালেই ৭৬ তম ভারতের স্বাধীনতা দিবস৷ স্বাধীনতা দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য রাজ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কেন্দ্র করে রাজ্যের সর্বত্র নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে৷ রাজ্যের প্রতিটি থানা পুলিশ ফাঁড়ি এবং নিরাপত্তা বাহিনীর ক্যাম্প সর্বোপরি বিএসএফ বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ রাজ্যে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হবে আগরতলায় আসাম রাইফেলস ময়দানে৷ ১৫ আগস্ট সারা ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়ে উদযাপিত হবে স্বাধীনতা দিবস৷ সেজন্য আগরতলায় চলছে শেষ পর্যায়ের ব্যাপক প্রস্তুতি৷ মূল অনুষ্ঠানটি হবে রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে৷
এখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী  ডঃ মানিক সাহা৷ এরপর অনুষ্ঠিত হবে প্যারেড৷ প্যারেডে সামরিক ও বেসামরিক বাহিনী  ও ব্যান্ড অংশ নেবে৷ অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য প্লাটুনগুলো কঠোর অনুশীলন করেছে৷
একদিকে যেমন বিভিন্ন বাহিনীর সদস্যরা মাঠে অনুশীলন করছে, অন্যদিকে মাঠে অতিথিদের বসার জন্য অস্থায়ী শেড তৈরি করা হয়েছে৷ আসাম রাইফেলস মাঠের নিরাপত্তা আরও কঠোর করা হচ্ছে৷ এ বছর স্বাধীনতা দিবস এক অনন্য নজির স্থাপন করবে তা বলার অপেক্ষা রাখে না৷ কেননা, স্বাধীনতার ৭৫ বছর পূর্তির উপলক্ষে গোটা দেশে আজাদীকা অমৃত মহৎসব পালিত হচ্ছে৷ দেশের সরকারের তরফে এ বছরের স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে দেশব্যাপী হরঘর  তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ গত বেশ কিছুদিন ধরে সারা দেশের সাথে রাজ্যেও হরঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার জন্য ব্যাপক প্রচার অভিযান চালানো হয়৷ সরকারি অফিস আদালতের পাশাপাশি বেসরকারি সংস্থা এমনকি প্রত্যেকের বাড়ি বাড়ি এ বছর জাতীয় পতাকা উত্তোলনের জন্য দেশপ্রেমিক জনগনের প্রতি অনুরোধ জানানো হয়েছে৷

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top