News Flash

  • Home
  • দিনের খবর
  • সৌভাগ্যবান যে আমি ভারতীয়, স্বাধীনতা দিবসের আগেই ডিপি বদলালেন ধোনি
Image

সৌভাগ্যবান যে আমি ভারতীয়, স্বাধীনতা দিবসের আগেই ডিপি বদলালেন ধোনি

উলুবেড়িয়া, ১৩ আগস্ট ( হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিলেন মহেন্দ্র সিং ধোনিও । স্বাধীনতা দিবসের দিন দুয়েক আগেই তেরঙ্গায় বদলে ফেললেন নিজের ইনস্টাগ্রামের ডিপি। সঙ্গে জানালেন, ভারতের মাটিতে জন্মানোয় নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন ধোনি।

সোশ্যাল মাধ্যমে খুব একটা অ্যাকটিভ নন প্রাক্তন ভারত অধিনায়ক। গত ২০ মাসে ইনস্টাগ্রামে কোনও পোস্টই করেননি তিনি। তবে স্বাধীনতার অমৃত মহোৎসবে যোগ দিয়ে তিনিও বদলে ফেললেন ডিপি। তাঁর ডিপিতে কালো ব্যাকগ্রাউন্ডের উপর ফুটে উঠেছে তেরঙ্গা। নিচে ইংরাজি, হিন্দি ও সংস্কৃত ভাষায় লেখা, “সৌভাগ্যবান যে আমি ভারতীয়।” ডিপি বদলাতেই অনুরাগীদের আবেগ আর ভালবাসায় ভাসছেন মাহি।

প্রসঙ্গত, দেশ তথা দেশের সেনাবাহিনীর প্রতি ধোনির ভালবাসার কথা সবারই জানা। ভারতীয় সেনার টেরিটোরিয়াল আর্মিলে ফটেন্যান্ট কর্নেলের সাম্মানিক পদ দেওয়া হয় ধোনিকে। সীমান্তে গিয়ে নিয়েছেন প্রশিক্ষণও। হাজার ব্যস্ততার মধ্যেও জওয়ানদের জন্য সময় কাটান। সেনার উর্দিতেই রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, খেলার মাঠেও স্পষ্ট মাহির দেশভক্তি। তাঁর গ্লাভসে সেনা জওয়ানদের বলিদানের চিহ্ন নিয়ে কম বিতর্ক হয়নি। চেন্নাই দলের জার্সিতেও একবার দেখা গিয়েছিল জওয়ানদের পোশাকের ছোঁয়া। সেই ধোনি যে স্বাধীনতা দিবসে নিজের প্রোফাইলের ডিপি পালটে ফেলতে পারেন, তা অপ্রত্যাশিত কিছু নয়।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top