নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ শনিবার ১৬ দফা দাবির ভিত্তিতে বামুটিয়ার কালি বাজারে সিপিআইএমের উদ্যোগে গণ অবস্থান পালিত হয়৷ উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ ১৬ দফা দাবিতে বামেদের গণ অবস্থান বামুটিয়া বিধানসভার অন্তর্গত কালিবাজার সিপিআইএম দলীয় কার্যালয় প্রাঙ্গনে৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার৷ শনিবার গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন বর্তমান সরকারকে পেছন দিক থেকে পরিচালনা করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷ রাষ্ট্রীয় স্বয়ংসেবককে বিরোধী দলনেতা পরোক্ষে দেশের সংবিধান বিরোধী বলে আখ্যায়িত করেন৷ তিনি বলেন দেশের স্বাধীনতার পর যখন সংবিধান রচিত হচ্ছিল এবং গৃহীত হচ্ছিল তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সংবিধানকে নানাভাবে কটাক্ষ করেছে৷ তারা ভারতীয় সংবিধান না পড়ে মনঃসংহিতা পড়তে মানুষকে পরামর্শ দিয়েছিল৷ তারাই আজ দেশের এবং রাজ্যের সরকার পরিচালনা করে দেশকে বিপথে পরিচালিত করতে চেষ্টা করছে৷ জাত পাতের ভিত্তিতে, ধর্ম বর্ণের ভিত্তিতে বিভাজন তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে৷ তাদের সম্পর্কে দেশের দেশপ্রেমিক জনগণকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকার৷১৬ দফা জনস্বার্থ সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে সিপিআইএম রাজ্য জুড়ে আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করার উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছেন বিরোধী দল নেতা মানিক সরকার৷ এদিন গণ অবস্থানে সিপিএমের ব্যাপক সংখ্যক নেতা কর্মী সমর্থককে অংশ নিতে দেখা গেছে৷

কালীবাজারে সিপিএমের গণবস্থান ষোল দফা দাবীতে
Tags:
Releated Posts
স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…


















