News Flash

Image

করিমগঞ্জে বিশাল তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত

করিমগঞ্জ (অসম), ১৩ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, সরকারি আধিকারিক ও কর্মচারী, আধাসামরিক বাহিনীর জওয়ান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা এবং নাগরিকদের অংশগ্রহণে এক বিশাল তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার।

১০০ মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রায় প্রায় ৩ হাজার জনগণ শামিল হয়েছেন। জেলাশাসক মৃদুল যাদব তিরঙ্গা যাত্রার সূচনা করেন। পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া সহ শহরের বিশিষ্ট নাগরিকরাও জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন। তিরঙ্গা যাত্রাকে সফল করার জন্য করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ জানানো হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে সকাল ৯ টায় জাতীয় পতাকা সহ এই যাত্রা শম্ভুসাগর, ব্রিজ রোড, স্টেশন রোড হয়ে পেট্রোল পাম্পের সম্মুখস্থল হয়ে সমগ্র শহর পরিক্রমা করেছে তিরঙ্গা যাত্রা।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top