News Flash

  • Home
  • বিদেশ
  • ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন সলমন রুশদি, হারাতে পারেন একটি চোখের দৃষ্টিশক্তি
Image

ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন সলমন রুশদি, হারাতে পারেন একটি চোখের দৃষ্টিশক্তি

নিউইয়র্ক, ১৩ আগস্ট (হি.স.): ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন বুকার জয়ী লেখক সলমন রুশদি। ছুরি হামলার কারণে একটি চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন লেখক। অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন লেখক। রুশদির এজেন্ট জানিয়েছেন, রুশদির হাতের স্নায়ু ছিঁড়ে গিয়েছে এবং যকৃৎ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি জানিয়েছে, ‘‘রুশদির অবস্থা গুরুতর। তিনি সম্ভবত একটি চোখ হারাতে চলেছেন। হামলা চালানোর ফলে তাঁর হাতের স্নায়ু ছিঁড়ে গিয়েছে এবং তার যকৃৎ ছুরির আঘাতে ক্ষতিগ্রস্ত। রুশদি এখনও কথা বলতে পারছেন না।”

প্রসঙ্গত, শুক্রবার নিউ ইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শতকা ইন্সটিটিউশনের মঞ্চে বক্তৃতা করতে ওঠার সময় হামলা চালানো হয় রুশদির উপর। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঞ্চে ওঠার সময় বুকার জয়ী লেখক রুশদির উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন হামলাকারী। কয়েক সেকেন্ডের মধ্যে ১৫ থেকে ২০ বার ছুরির কোপ বসানো হয় লেখকের ঘাড়ে-বুকে-পেটে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এর পর পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পুলিশের তরফে রুশদিকে হেলিকপ্টারে করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। গ্রেফতার করা হয় ২৪ বছর বয়সি হামলাকারী হাদি মাতারকেও। আপাতত পুলিশ হেফাজতেই রয়েছে অভিযুক্ত।
কেন এই হামলা, সে বিষয়ে সঠিক কারণ এখনও স্পষ্ট না হলেও, মনে করা হচ্ছে রুশদির লেখা বিতর্কিত বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর কারণেই হামলা চালানো হয়েছে ৭৫ বছর বয়সি লেখকের উপর।

Releated Posts

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে ভাঙচুর, ঘটনার তীব্র নিন্দা নয়াদিল্লির; দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসের প্রাঙ্গণকে ভারতবিরোধী গোষ্ঠীর সদস্যরা বিকৃত ও ক্ষতিগ্রস্ত করার ঘটনায় সোমবার তীব্র…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top