নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট৷৷ নলছড় বিধানসভা কেন্দ্রের মায়ারানী গ্রাম পঞ্চায়েতে আক্রান্ত হলেন কংগ্রেস নেতা পরিমল দেবনাথ৷ বিজেপির বাইক বাহিনীর আক্রমণে আহত কংগ্রেস নেতাকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
নলছড় বিধানসভার মায়া রানী গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের এক স্থানীয় নেতা আক্রান্ত হয়েছেন৷ আক্রান্ত কংগ্রেস নেতার নাম পরিমল দেবনাথ৷ ঘটনার বিবরণে জানা যায়, মায়ারানী গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত৷ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা বিজেপির ছেড়ে সরাসরি কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করে৷ সেজন্যই তাদের কাছে কথা বলার জন্য যাচ্ছিলেন পরিমল দেবনাথ নামে ওই কংগ্রেস নেতা৷ তখনই বিজেপির ১০-১২ জনের বাইক বাহিনী তার উপর এবং পঞ্চায়েত সদস্যদের উপর হামলা চালায়৷ বাইক বাহিনীর হামলায় কংগ্রেস নেতা পরিমল দেবনাথ গুরুতর ভাবে আহত হন৷ তাকে আশঙ্কার জনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র খুব উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ কংগ্রেস নেতার উপর বাইক বাহিনীর হামলার ঘটনার পর এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷

নলছড়ে বাইক বাহিনীর হামলায় গুরুতর আহত কংগ্রেস কর্মী
Tags:
Releated Posts
চরিলাম বাজারে দম্পতির ওপর হামলার অভিযোগ, স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাই; আহত স্বাস্থ্যকর্মী হাসপাতালে
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুলাই: চরিলাম বাজার স্ট্যান্ড এলাকায় এক দম্পতির ওপর হামলা চালিয়ে স্বর্ণের চেইন ও নগদ টাকা…
(update)ভারী বৃষ্টির জেরে স্থগিত টিবিএসই-র ‘বছর বাঁচাও’ পরীক্ষা, ১৫ জুলাই নতুন দিন, চলতি মাসেই ফল প্রকাশের সম্ভাবনা
আগরতলা, ১৩ জুলাই: প্রতিকূল আবহাওয়া ও ভারী বৃষ্টির কারণে সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ত্রিপুরা মাধ্যমিক…
রাজ্যপালের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: লোক ভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে আজ সকালে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিপুরা…
ত্রিপুরার বস্ত্র, হস্তশিল্প ও রেশম শিল্পের উন্নয়নে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বিকাশ দেববর্মার
আগরতলা, ১৩ জুলাই : ত্রিপুরার বস্ত্র, তাঁত, হস্তশিল্প ও রেশম শিল্পের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী…


















